Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাগদান সারলেন মধুমিতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

বাগদান সারলেন মধুমিতা

দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করছেন মধুমিতা। সংগৃহীত ছবি

Advertisement

অভিনেত্রী মধুমিতা সরকার আগামী ২৩ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু পেশায় আইটি ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন। এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে টেকেনি। ফলে দাম্পত্যজীবন থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী।

অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ভালোবাসার প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন মধুমিতা সরকার। দীর্ঘ বিরতি শেষে বন্ধু দেবমাল্যর হাত ধরেই আবার তার জীবনে আসে ভালোবাসা। অবশেষে সেই ভালোবাসাকে সাতপাকে বাঁধায় ফেলছেন অভিনেত্রী।

ইতোমধ্যে আইবুড়ো ভাতের পর্ব সম্পন্ন হয়েছে। এবার বিয়ের ৬ দিন আগে ধুমধাম করে সারলেন বাগদানপর্ব। আংটিবদলের সেই মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন মধুমিতা সরকার। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— শুধুই আমার।

সামাজিক মাধ্যমে যে ছবিগুলো পোস্ট করেছেন তিনি, তার প্রথম ছবিতে দেখা যাচ্ছে— দুজনের হাতেই আংটি। অর্থাৎ আংটিবদল করার পরেই এ ছবি তোলা হয়েছে। দ্বিতীয় ছবিতে মধুমিতাকে হাঁটু গেড়ে বসে দেবমাল্যর আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যায়। অন্যদিকে দেবমাল্য ঠিক একইভাবে আংটি পরিয়ে দেন মধুমিতা সরকারকে। এরপরে ফটোশুটের পালা। একে অপরকে জড়িয়ে ধরে একের পর এক ছবি তুলতে থাকেন তারকা জুটি। শুরু হয় কেক কাটার পর্ব। একে অপরকে সেই কেক খাইয়ে দেন তারা।

মধুমিতার পোস্ট করা ছবি দেখেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগী নেটিজেনরা অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্যর বিয়ের আসর বসবে বারুইপুর রাজবাড়িতে। ২৫ জানুয়ারি রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের আসর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম