Logo
Logo
×

Advertisement

বিনোদন

করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাকিস্তানি তারকাদের শোক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাকিস্তানি তারকাদের শোক

পাকিস্তানি তারকাদের শোকবার্তা। ছবি: সংগৃহীত

Advertisement

আবারও ভয়াবহ এক ট্র্যাজেডির সাক্ষী হলো পাকিস্তানের করাচি। সম্প্রতি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রধান বাণিজ্যিক ও শপিং সেন্টার গুল প্লাজায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় বুধবার (২১ জানুয়ারি) পর্যন্ত ৬০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও বেশ কজন আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম থেকে গেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ঘটনার সময় ভবনের ভেতরে থাকা বেশকিছু মানুষ এখনো নিখোঁজ রয়েছে, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হৃদয়বিদারক ঘটনায় দেশটিতে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তানের শোবিজ অঙ্গন ও ক্রীড়াজগতের তারকারা হতাহত ও তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

দেশটির বিখ্যাত অভিনেতা নওমান ইজাজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, এই মর্মান্তিক অগ্নিকাণ্ড পুরো জাতির জন্য শোকের বিষয়। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করতে ও সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানান। অভিনেত্রী সজল আলি বলেন, এই দুর্ঘটনায় তিনি ভীষণ ‘মর্মাহত’ এবং ক্ষতিগ্রস্ত সকলের জন্য তার প্রার্থনার কথা জানান।

পাকিস্তান জাতীয় দলের পেসার হারিস রউফ তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘মূল্যবান প্রাণগুলোকে এভাবে হারিয়ে ফেলাটা ভয়াবহ।’ একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং উদ্ধার কাজে বিলম্বের কারণে এতগুলো প্রাণকে হারাতে হল।’ 

অভিনেতা আলী আব্বাস এই দুর্ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত’ বলে জানান। তিনি বলেন, এই ঘটনা করাচির বাস্তব পরিস্থিতি উন্মোচন করেছে এবং নাগরিকদের এখন ‘বিচক্ষণতার সঙ্গে’ নিজেদের প্রতিনিধি নির্বাচনের সময় এসেছে।

অভিনেতা জাহিদ আহমেদের স্ত্রী আমনা জাহিদ আহমেদও শোক প্রকাশ করে বলেন, ‘এই শহর যে মাত্রার অবহেলার মুখোমুখি হচ্ছে, তা সত্যিই অকল্পনীয়।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম