Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো: শাকিবা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো: শাকিবা

Advertisement

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাকিবা বিনতে আলী ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়। যদিও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নেই’ পরিচিতি এনে দেয়। এরপর প্রায় ৪০টির মতো সিনেমায় অভিনয় করে নিজেকে আরও জনপ্রিয় করে তোলেন অভিনেত্রী। 

শাকিবা একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। চিত্রনায়ক মান্না ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ফলে অল্প সময়েই শক্ত অবস্থানে জায়গা করে নিতে পেরেছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ করেই রুপালি পর্দা থেকে হারিয়ে যান শাকিবা। এমনকি মাঝের সময় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর অবশেষে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আসেন অভিনেত্রী। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের পিঁড়িতে বসেছেন শাকিবা বিনতে আলী। নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে। সোমবার (১৯ জানুয়ারি) উজ্জ্বল ও শাকিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

সামাজিক মাধ্যমে বিয়ের সাজে ফ্রেমবন্দি হওয়া ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে শাকিবা লিখেছেন— ‘অপরিচিত বন্ধুর থেকে পরিচিত শত্রুকে বিয়ে করা ভালো।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম