Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

টেইলর সুইফটের ক্যারিয়ারে নতুন পালক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

টেইলর সুইফটের ক্যারিয়ারে নতুন পালক

পপ তারকা টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

Advertisement

টেইলর সুইফটের ক্যারিয়ারে এবার নতুন এক সফলতার পালক যুক্ত হল। মাত্র ৩৬ বছর বয়সেই ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে ‘সংরাইটার্স হল অব ফেম’-এ স্থান পেতে যাচ্ছেন সুইফট। সংগঠনটি জানিয়েছে, আগামী ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।  

এর আগে ৩৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন সোলের কিংবদন্তি স্টিভ ওয়ান্ডার। 

সংরাইটার্স হল অব ফেমের এবারের তালিকায় সুইফট সহ আরও যোগ দেবেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্স। 

উল্লেখ্য, এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। এতে জায়গা পেতে হলে গীতিকারের প্রথম গান প্রকাশের অন্তত ২০ বছরের অভিজ্ঞতা ও বিখ্যাত গানের তালিকা থাকা বাধ্যতামূলক।  আর সুইফট তো এই কাজে সব থেকে বেশি পারদর্শী। 

এই পপ তারকা ইতোমধ্যেই ক্যারিয়ারে গ্র্যামি জিতেছেন ১৪টি। এর মধ্যে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর শিরোপা তার হাতে উঠেছে মোট চারবার। পাশাপাশি এ গায়িকার ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি ২০২৪ সালে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ কপি বিক্রি হয়ে বিলবোর্ডের শীর্ষে রয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম