Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

টেইলর সুইফটের সঙ্গে ট্র্যাভিস কেলসি (বাঁয়ে) এবং প্রতারক সিদ্ধার্থ জাওহার (ডানে)। ছবি: সংগৃহীত

Advertisement

বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাসবহুল জীবনযাপন ও আগের বিনিয়োগকারীদের অর্থ পরিশোধের অপরাধে যুক্তরাষ্ট্রে এক ভারতীয় বংশোদ্ভূত বিনিয়োগ উপদেষ্টাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ (ডিডিওজে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতারণার শিকার ব্যক্তিদের তালিকায় রয়েছেন আমেরিকান ফুটবল তারকা এবং খ্যাতনামা সংগীতশিল্পী টেইলর সুইফটের স্বামী ট্র্যাভিস কেলসি। আদালতের কৌঁসুলি শুনানিতে তার নাম উল্লেখ করেন। তবে কেলসির নির্দিষ্ট বিনিয়োগের তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মিসৌরি আদালতে দায়ের করা অভিযোগপত্র অনুযায়ী, ২০১৬ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮ বছর বয়সী সিদ্ধার্থ জাওহার বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলারের (সাড়ে তিন কোটি ডলার) বেশি অর্থ সংগ্রহ করেন। কিন্তু তিনি বিনিয়োগ করেছিলেন মাত্র ১০ মিলিয়ন ডলারের মতো।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক জ্যাকারি এম ব্লুস্টোন গত মঙ্গলবার এক আদেশে জাওহারকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ৩১ দশমিক ৩৫ মিলিয়ন ডলার ফেরত বা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। বিচারক এই জালিয়াতিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে উল্লেখ করে বলেন, জাওহার বিনিয়োগকারীদের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করেছেন এবং ক্ষতিপূরণ না দেওয়াটাই তার দণ্ড বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

যেভাবে প্রতারণার জাল বুনেছিলেন

অভিযোগপত্রে বলা হয়, ২০১০ সালে জাওহার ‘সুইফটআর্ক ক্যাপিটাল এলএলসি’ নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান গঠন করেন। প্রথমে তিনি বেশ কিছু শেয়ারবাজারে টাকা খাটালেও ২০১৫ সাল থেকে গ্রাহকদের প্রায় ৯৯ শতাংশ অর্থ কেবল একটি প্রতিষ্ঠানেই—‘ফিলিপ মরিস পাকিস্তান (পিএমপি)’—বিনিয়োগ করা শুরু করেন।

পরবর্তীতে পিএমপির শেয়ারের দর ব্যাপকভাবে পতন হলেও জাওহার বিনিয়োগকারীদের তা জানাননি। উলটো শেয়ারের দাম অনেক বেশি দেখিয়ে ভুয়া লভ্যাংশের তথ্য দিতেন। একপর্যায়ে আগের বিনিয়োগকারীদের পাওনা মেটাতে এবং নতুন গ্রাহক আকৃষ্ট করতে তিনি প্রতারণার কৌশল নেন, যা অর্থনীতিতে ‘পনজি স্কিম’ বা পিরামিড স্কিম নামে পরিচিত।

বিনিয়োগের টাকা দিয়ে জাওহার ব্যক্তিগত বিমান ব্যবহার, বিলাসবহুল হোটেলে অবস্থান, অস্টিন ও নিউইয়র্কে দামি অ্যাপার্টমেন্ট কেনা, অভিজাত ক্লাবের সদস্যপদ নেওয়া এবং নামীদামি রেস্তোরাঁয় আমোদ-প্রমোদ চালিয়ে যেতেন।

নিষেধাজ্ঞা অমান্য করে জালিয়াতি

২০২২ সালের জুনে টেক্সাস স্টেট সিকিউরিটিজ বোর্ড জাওহারের সব ধরনের বিনিয়োগ কার্যক্রমের অনুমতি বাতিল করে এবং তাকে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। কিন্তু তিনি এই নিষেধাজ্ঞার কথা গোপন রেখে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ অব্যাহত রাখেন। এমনকি আদেশ জারির কয়েক সপ্তাহের মধ্যেই এক বিনিয়োগকারীর কাছ থেকে আরও ১ মিলিয়ন (১০ লাখ) ডলার হাতিয়ে নেন।

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ডিসেম্বরে সেন্ট লুইসের একটি গ্র্যান্ড জুরি জাওহারের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনেন। চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আদালতে অভিযোগ স্বীকার করে নিলে বিচারক তাকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশ–ভারতের বৈঠক শুরু, যা থাকছে আলোচনায়

বাংলাদেশ–ভারতের বৈঠক শুরু, যা থাকছে আলোচনায়

ক্যামেরা ছেড়ে যুদ্ধের ময়দানে, কেন ছুটে গিয়েছিলেন নানা পাটেকর?

ক্যামেরা ছেড়ে যুদ্ধের ময়দানে, কেন ছুটে গিয়েছিলেন নানা পাটেকর?

পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

আরও পড়ুন

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম