এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস!
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে শক্তিশালী বোমা বানিয়ে যুদ্ধের ছক আঁকছে জঙ্গি গোষ্ঠী আইএস ও বোকো হারামের সদস্যরা।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের ক্ষতিকর তথ্য আটকানোর নিয়মগুলো ফাঁকি দিয়ে তারা নিয়মিত ওপেনএআই, গুগল, অ্যানথ্রপিক, মেটা ও ইলন মাস্কের ‘গ্রক’-এর মতো এআই থেকে সামরিক পরামর্শ নিচ্ছে।
গবেষণায় উঠে এসেছে, নাইজেরিয়ার জঙ্গল ও আস্তানায় ল্যাপটপ এবং প্রজেক্টর চালু করে সাধারণ জঙ্গিদের এআই ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হতো। কোন নতুন অস্ত্র কীভাবে চালাতে হয় বুঝতে না পারলে তারা বলত—‘শুধু গ্রককে জিজ্ঞেস করো’।
এমনকি বোমা বানানোর সময় কোনো সমস্যায় পড়লে বা হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়ে কীভাবে আরও বড় বিস্ফোরণ ঘটানো যায়, তা তাৎক্ষণিকভাবে এআই থেকে জেনে নিত তারা। এআই-কে তারা ২৪ ঘণ্টার একজন বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে ব্যবহার করছে।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, দিনে দিনে এআই যত উন্নত হচ্ছে, জঙ্গিদের জন্য এর নিরাপত্তা প্রটোকল বা ‘সেফটি গার্ডরেল’ ভাঙা তত সহজ হয়ে যাচ্ছে। বড় বড় কোম্পানিগুলো তাদের এআই অপব্যবহার প্রতিরোধের দাবি করলেও বর্তমানে তা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এআই খাতের ওপর কড়া আইনি নিয়ন্ত্রণ আরোপ না করার নীতিতে থাকায়, এই মারাত্মক অপব্যবহার ঠেকানোর মূল দায়িত্ব এখন প্রযুক্তি কোম্পানিগুলোর নিজেদের ওপরই গিয়ে পড়ছে।
সূত্র: আল-জাজিরা।

