Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম

এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড

প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবার চাহিদা বাড়ার সুফল পাচ্ছে মাইক্রোসফট।

Advertisement

প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড সেবার চাহিদা বাড়ার সুফল পাচ্ছে মাইক্রোসফট। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে টানা ১০ প্রান্তিকে আয়ের নতুন রেকর্ড গড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে মাইক্রোসফট জানিয়েছে, আলোচ্য প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ৩৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ৩২ শতাংশ।

এই প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটির ক্লাউড ব্যবসা। এ খাত থেকে আয় হয়েছে ৬৩ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা এক বছরের ব্যবধানে ৩০ শতাংশ বেশি। এর মধ্যে অ্যাজুর ক্লাউড সেবা থেকে আয় হয়েছে ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলার। অন্যদিকে মাইক্রোসফট ৩৬৫ থেকে এসেছে প্রায় ২৮ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, ক্লাউড অবকাঠামো ও এআইভিত্তিক সেবার ক্রমবর্ধমান চাহিদা মাইক্রোসফটের ব্যবসায়িক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। তবে ক্লাউড ব্যবসার সব আয় যে এআই থেকে আসছে, তা নয়। বিভিন্ন প্রতিষ্ঠান প্রচলিত সফটওয়্যার, তথ্য সংরক্ষণ ও অনলাইনভিত্তিক সেবা পরিচালনার জন্যও অ্যাজুর ব্যবহার করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচ্য প্রান্তিকে ওপেনএআই থেকে ১০ বিলিয়ন ডলার আয় করেছে মাইক্রোসফট। ওপেনএআই বর্তমানে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও ওরাকলের মতো প্রতিষ্ঠানের ক্লাউড সেবাও ব্যবহার করছে। তবে তাদের অনেক কার্যক্রম এখনো মাইক্রোসফটের ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভরশীল। এ ছাড়া এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও অ্যাজুরের গ্রাহক।

মাইক্রোসফট জানিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় ভবিষ্যতে পাওয়ার অপেক্ষায় থাকা বাণিজ্যিক আয়ের পরিমাণ বেড়ে ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের বছরের তুলনায় এ পরিমাণ ৭৩ শতাংশ বেশি। ভবিষ্যতের এই চাহিদা পূরণে ক্লাউড অবকাঠামো সম্প্রসারণে বড় অঙ্কের বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।    

এদিকে ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি অবকাঠামো উন্নয়নেও ব্যয় বাড়িয়েছে মাইক্রোসফট। আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির মূলধনী ব্যয় হয়েছে ৪৫ দশমিক ২ বিলিয়ন ডলার, যা এক প্রান্তিকে সর্বোচ্চ। এ ব্যয়ের বড় অংশ ক্লাউড ও এআই অবকাঠামো সম্প্রসারণে ব্যবহৃত হচ্ছে।

তবে সব বিভাগে প্রবৃদ্ধি ধরে রাখতে পারেনি প্রতিষ্ঠানটি। ডিভাইস ও ভোক্তাপণ্য বিভাগে আয় হয়েছে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কম। এ বিভাগে উইন্ডোজের জন্য কম্পিউটার নির্মাতাদের কাছ থেকে পাওয়া আয় এবং ডিভাইস বিক্রি থেকে আয় ২২ শতাংশ কমেছে।

সব মিলিয়ে মাইক্রোসফটের সর্বশেষ আর্থিক ফলাফল বলছে, ক্লাউড ও এআই প্রযুক্তি প্রতিষ্ঠানটির আয়ের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। তবে এই খাতে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগের চাপও বাড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাস্তায় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন ২ হাজার টাকার বেশি

রাস্তায় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় বেতন ২ হাজার টাকার বেশি

মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’

মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ

এআইয়ের নির্দেশনায় মদ তৈরি, খেয়ে ঝরল ১৩ প্রাণ

এআইয়ের নির্দেশনায় মদ তৈরি, খেয়ে ঝরল ১৩ প্রাণ

শনাক্তের ৪৭৫ দিন আগেই অগ্ন্যাশয় ক্যানসারের সংকেত ধরবে এআই!

শনাক্তের ৪৭৫ দিন আগেই অগ্ন্যাশয় ক্যানসারের সংকেত ধরবে এআই!

আরও পড়ুন

এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড

এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

শত শত হোয়াটসঅ্যাপে মেসেজের ভিড়ে জরুরি বার্তা খুঁজবেন যেভাবে

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিকের চেয়ে বেশি ক্ষতিকর কাগজের স্ট্র! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

বড় হামলার শিকার ক্রিপ্টো প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’, বাংলাদেশে নিষিদ্ধ হলেও ব্যবহারে বিশ্বে ৫৬তম

বড় হামলার শিকার ক্রিপ্টো প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’, বাংলাদেশে নিষিদ্ধ হলেও ব্যবহারে বিশ্বে ৫৬তম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম