Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ হয়ে পড়েছেন? মুখ খুলল ভারত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ হয়ে পড়েছেন? মুখ খুলল ভারত

ভারতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে বিশ্বনেতারা। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা নিজ দেশে ফিরে যাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যে, এই সম্মেলনে যোগদানের পর একাধিক বিশ্বনেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। 

তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের ‘ক্ষতিকর পোস্ট’ সম্পর্কে সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে, বিশ্বনেতাদের অসুস্থতার খবরটি পুরোপুরি ভিত্তিহীন। 

গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই ব্রিকস সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ প্রকাশিত হয়। 

গুজবের সূত্রপাত যেভাবে 

মূলত দক্ষিণ আফ্রিকার একটি খবরের সূত্র ধরে এই গুজবের ডালপালা ছড়ায়। 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সি দপ্তর জানায় যে, ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাধীন ও পূর্ণ বিশ্রামে রয়েছেন। তাই প্রেসিডেন্ট সুস্থ না হওয়া পর্যন্ত তার নির্ধারিত সরকারি কর্মসূচিগুলোতে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভিন্ন মন্ত্রীরা।

তার কার্যালয় থেকে নির্দিষ্ট কোনো অসুস্থতার কথা প্রকাশ করা না হলেও, এই বাস্তব ঘটনাটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য নেতাদের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা শুরু হয়। 

এ ছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্রিকস সম্মেলনের একটি ডিনারে অনুপস্থিত থাকাকে কেন্দ্র করেও অনলাইনে নানা রকম দাবি ছড়ানো হয়েছিল। 

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, একজন নেতার কোনো নির্দিষ্ট অনুষ্ঠানে অনুপস্থিত থাকা কিংবা কারো ব্যক্তিগত অসুস্থতার সঙ্গে ব্রিকস সম্মেলনের কোনো যোগসূত্র নেই এবং এই সংক্রান্ত অনলাইন গুজব বা প্রতিবেদনগুলোর কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম