Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

সীমান্তের তিক্ততা আটকাতে পারেনি ভারত-পাকিস্তানের যেসব তারকার প্রেম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

সীমান্তের তিক্ততা আটকাতে পারেনি ভারত-পাকিস্তানের যেসব তারকার প্রেম

Advertisement

বর্তমানে ভারত-পাকিস্তান— দুই দেশের বিনোদনজগতে তৈরি হয়েছে দূরত্ব। ২০২৫ সালে পহেলগাঁওকাণ্ডের পর পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা তৈরি হয়েছে। ভারতে কোনো পাক শিল্পী কাজ করতে পারবেন না। এমনকি ভারতের কোনো শিল্পীও পাকিস্তানে গিয়ে কাজ করতে পারবেন না— এমন নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

তবে একসময়ে এ নিষেধাজ্ঞা ছিল না। এমনকি দুই দেশের তারকাদের মধ্যে সম্পর্কও গড়ে ওঠার গুঞ্জনও শোনা গিয়েছিল। দুই দেশের তারকাদের নিয়ে নানা রটনা-ঘটনা। সেসব ঘটনা-রটনা নতুন করে আলোচনায় এসেছে। 

চলুন জেনে নেওয়া যাক, অতীতে কারা সীমান্ত পেরিয়ে রোমাঞ্চে ডুবে ছিলেন— 

১. ওয়াসিম আকরাম ও সুস্মিতা সেন 

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরী অভিনেত্রী সুস্মিতা সেনকে ঘিরে একসময় জোর গুঞ্জন ছড়িয়েছিল। ২০০৮ সালে ‘এক খিলাড়ি এক হাসিনা’ অনুষ্ঠানের সেটে তাদের পরিচয় হয়। সেই অনুষ্ঠানের সূত্রে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। পরবর্তী সময়ে তাদের ঘনিষ্ঠতা নিয়ে সম্পর্কের জল্পনা শুরু হয়। যদিও দুজনের কেউ-ই সেই সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দেননি। গুঞ্জন বরাবর এড়িয়েই গেছেন তারা।

২. বীনা মালিক ও অস্মিত প্যাটেল

 ‘বিগ বস্’-এর চতুর্থ সিজনে বীনা মালিক ও অস্মিত প্যাটেলের ঘনিষ্ঠতা দর্শকদের নজর কেড়েছিল। পাকিস্তানি অভিনেত্রী বীনা ও ভারতীয় অভিনেতার একসঙ্গে সময় কাটানো, তাদের কথাবার্তা এবং পরস্পরের প্রতি টান থেকেই সম্পর্কের গুঞ্জন ছড়ায়। রিয়্যালিটি শো থেকে বেরিয়েও তাদের নিয়ে জল্পনা চলেছিল। সেই সময়ে বিনোদনজগতে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

৩. শোয়েব আখতার ও সোনালি বেন্দ্রে

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার প্রকাশ্যেই জানিয়েছিলেন, বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের প্রতি তার আকর্ষণ ছিল। ক্রিকেটার হিসাবে খ্যাতির পাশাপাশি সোনালির প্রতি তার অনুরাগ নিয়েও সংবাদমাধ্যমে আলোচনা হয়েছিল। শোয়েব এমন কথাও বলেছিলেন, অভিনেত্রীকে তার অত্যন্ত পছন্দ। তবে এটি মূলত শোয়েবের তরফ থেকেই ছিল। সোনালি বেন্দ্রের তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না।

৪. রণবীর কাপুর ও মাহিরা খান

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের নাম জড়িয়েছিল এমন এক জল্পনায়, যা দুই দেশের বিনোদনপ্রেমীদের মধ্যে আলোড়ন তৈরি করেছিল। নিউইয়র্কে দুজনের একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ছবিতে দুজনকে বেশ ঘনিষ্ঠ দেখাচ্ছিল। রাতের রাস্তায় একান্তে ধূমপান করতে দেখা গিয়েছিল তাদের। তবে প্রকাশ্যে তারা প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। মাহিরা পরে বিষয়টি নিয়ে নিজের অস্বস্তির কথাও জানিয়েছিলেন।

৫. অমৃতা অরোরা ও উসমান আফজাল

বলিউড অভিনেত্রী অমৃতা অরোরার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার উসমান আফজালের সম্পর্কও একসময় আলোচনায় উঠে এসেছিল। দুজনের সম্পর্ক যে ছিল এবং তা তারা সবটাই গোপন রেখেছিলেন— এমন নয়। সেই সময়ে অমৃতা ও উসমানকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যেত। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়ের পর্যায়ে পৌঁছায়নি।

৬. সানিয়া মির্জা ও শোয়েব মালিক

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সম্পর্ক দুই দেশের সীমান্ত পেরিয়ে আলোচনার কেন্দ্রে এসেছিল। ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেন তারা। ২০১৮ সালে তাদের পুত্রসন্তান জন্ম নেয়। পরে তাদের দাম্পত্যে ফাটল ধরে। ২০২৪ সালে সানিয়ার পরিবার জানায়, দুজনের বিবাহবিচ্ছেদ আগেই হয়ে গিয়েছিল।

৭. জিনাত আমান ও ইমরান খান

সত্তরের দশকে বলিউড অভিনেত্রী জিনাত আমান ও পাকিস্তানের ক্রিকেট তারকা ইমরান খানের ঘনিষ্ঠতা নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল। দুজনের সম্পর্ক নিয়ে সেই সময়ের সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়। পরবর্তী সময়েও তাদের নাম একসঙ্গে উঠে এসেছে। তবে সবটাই গুঞ্জন হিসাবে থেকে গেছে।

৮. আয়েশা টাকিয়া ও শহীদ আফ্রিদি

বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া ও পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির নাম একসময় জড়িয়েছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে নানা প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তবে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং দুজনের পক্ষ থেকেই এমন সম্পর্কের কথা অস্বীকার করা হয়েছিল। ফলে বিষয়টি গুঞ্জনের স্তরেই থেকে যায়।

৯. নীতু চন্দ্র–মোহাম্মদ আসিফ

২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আসিফের সঙ্গে বলিউড অভিনেত্রী নীতু চন্দ্রের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিকও নীতুর সঙ্গে আসিফের যোগাযোগের দাবি করেছিলেন। নীতু অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেন। তবে সম্পর্কের কথা স্বীকারও করেননি তিনি।

১০. রাভিনা ট্যান্ডন ও আলি জাফর

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও পাকিস্তানি গায়ক-অভিনেতা আলি জাফরের নামও একসময় প্রেমের গুঞ্জনে জড়িয়েছিল। তাদের মধ্যে নাকি সংক্ষিপ্ত সময়ের একটি সম্পর্ক ছিল, এমন দাবি প্রকাশিত হয়েছিল কয়েকটি প্রতিবেদনে। তবে রাভিনা নিজে এমন সম্পর্কের কথা স্বীকার করেননি।

১১. রীনা রায় ও মোহসিন খান

বলিউড অভিনেত্রী রীনা রায় ও পাকিস্তানি ক্রিকেটার মোহসিন খানের সম্পর্ক গড়ায় বিয়েতে। দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৮৩ সালে তারা বিয়ে করেন। বিয়ের পর রীনা অভিনয় ছেড়ে লন্ডনে সংসার শুরু করেছিলেন। প্রায় ছয় বছর সেখানে থাকার পর তাঁরা মুম্বইয়ে ফেরেন। তবে শেষপর্যন্ত তাঁদের দাম্পত্য টেকেনি এবং বিবাহবিচ্ছেদ হয়।

১২. জহির আব্বাস ও রিতা লুথরা

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাসের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত রীতা লুথরার সম্পর্কও দুই দেশের সীমান্ত পেরিয়েছিল। রীতা পরবর্তী সময়ে সামিনা আব্বাস নামে পরিচিত হন। ১৯৮৮ সালে তাদের বিয়ে হয়। ক্রিকেটের মাঠে পাকিস্তানের অন্যতম পরিচিত মুখ জাহিরের ব্যক্তিগত জীবনেও এই ভারত-পাকিস্তান সম্পর্ক বিশেষ আলোচনার বিষয় হয়ে ওঠে।

দুই দেশের তারকাদের মধ্যে প্রেমের সম্পর্ক বারবার আলোচনায় উঠে এসেছে। তবে অধিকাংশই থেকে গেছে গুঞ্জন হিসাবে। তবে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, চলচ্চিত্র ও সংগীতজগতেও হাত ধরাধরি করে থেকেছেন তারকারা। বহু পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী এসে ভারতে কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আতিফ আসলাম, ফওয়াদ  খান, মাহিরা খান প্রমুখ। তবে আপাতত এই যোগসূত্রে দাঁড়ি পড়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে অবনতির কারণে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম