Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের মূল্যায়ন হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচনে। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। জনমত জরিপ ও বিশ্লেষকদের পূর্বাভাস বলছে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যেতে পারে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মাত্র দুটি মধ্যবর্তী নির্বাচন ছাড়া প্রতিবারই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল কংগ্রেসে আসন হারিয়েছে। এবারও সেই ইতিহাস রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ। ইরানের সঙ্গে যুদ্ধ ও জ্বালানির দাম বৃদ্ধিতে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। ভোটারদের বড় উদ্বেগ জীবনযাত্রার ব্যয়। তার শুল্কনীতি ও ইরানে হামলার সিদ্ধান্তের পর অভ্যন্তরীণ ব্যয় বেড়েছে বলে জনমত জরিপে উঠে এসেছে।

নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের শুরু থেকে দুই ডজনের বেশি সমাবেশ করেছেন ট্রাম্প। অধিকাংশ সমাবেশ হয়েছে ২০২৪ সালে তার জয়ী অঙ্গরাজ্যগুলোতে। রিপাবলিকানরা ডেমোক্র্যাট প্রার্থীদের উগ্রপন্থি ও যুক্তরাষ্ট্রবিরোধী হিসেবে তুলে ধরছেন।


প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটি এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের অন্তত তিনটি এবং সিনেটে চারটি আসন বাড়াতে হবে। দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত এবং তাঁর বিভিন্ন নিয়োগ আটকে দেওয়ার সুযোগ পাবে ডেমোক্র্যাটরা।

সিনেটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মিশিগান, আলাস্কা, টেক্সাস ও কানসাস। মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের বিপক্ষে রিপাবলিকান মাইক রজার্স প্রতিদ্বন্দ্বিতা করছেন। এল-সায়েদ জয়ী হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

রয়টার্সের জরিপ মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৩ পথ, উপদেষ্টারা দ্বিধাবিভক্ত

ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৩ পথ, উপদেষ্টারা দ্বিধাবিভক্ত

যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

আল জাজিরার প্রতিবেদন যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে যুক্তরাষ্ট্র?

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে যুক্তরাষ্ট্র?

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

রয়টার্সের জরিপ মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম