Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রয়টার্সের জরিপ

মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ভাটা পড়েছে। তার কাজের প্রতি জনসমর্থন বা ‘অ্যাপ্রুভাল রেটিং’ নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। 

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, মাত্র ৩২ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে রিপাবলিকান পার্টির প্রতিও ভোটারদের অসন্তোষের চিত্র পাওয়া গেছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান প্রার্থীদের মধ্যে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নে ৪৬ শতাংশ উত্তরদাতা ডেমোক্রেটদের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন ৩৮ শতাংশ।

মধ্যবর্তী নির্বাচনে ব্যালটে ট্রাম্পের নাম না থাকলেও নির্বাচনি প্রচারে তিনি সমর্থকদের নিজের কথা মনে করিয়ে দিয়ে রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার সতর্কবার্তা, কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতছাড়া হলে ডেমোক্রেটরা তাকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগ নিতে পারে।

বিভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমছে। ওই সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে।

প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লক্ষ্য নিয়ে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে টানা এক মাস জোরালো প্রচার চালিয়েছেন ট্রাম্প। সোমবার বিকালে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ‘লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল’-এ আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় তার নির্বাচনি প্রচার।  

রাজধানীর সৌন্দর্যবর্ধন ও পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে এই স্থানের সংস্কারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ট্রাম্প। তবে নির্ধারিত সময়ের কয়েক মাস পর প্রকল্পটির কাজ শেষ হয়। এ ছাড়া সংস্কারে ব্যয় হয়েছে মূল বাজেটের ১০ গুণেরও বেশি।

শেষ মুহূর্তের প্রচারেও অবশ্য নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়ার বিষয়ে পুরোপুরি আশাবাদী হতে পারেননি ট্রাম্প। সোমবার তিনি পরোক্ষভাবে স্বীকার করেন, তার দলের জন্য এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হতে পারে। তবে এ ধরনের পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক রীতি হিসেবে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘কোনো এক অজানা কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সাধারণত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে পারেন না। তবে আমরা জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৩ পথ, উপদেষ্টারা দ্বিধাবিভক্ত

ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৩ পথ, উপদেষ্টারা দ্বিধাবিভক্ত

যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

আল জাজিরার প্রতিবেদন যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে যুক্তরাষ্ট্র?

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, বাধ্যতামূলক সেনা নিয়োগের পথে যুক্তরাষ্ট্র?

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

রয়টার্সের জরিপ মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম