গাজায় ইসরাইলি হামলা ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’: এড শিরান
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম
ব্রিটিশ পপ তারকা এড শিরান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যা ঘটছে তা ‘বিপর্যয়কর, অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক কনসার্টের শুরুতেই তিনি এমন মন্তব্য করেন। খবর আল জাজিরার
যুক্তরাষ্ট্র সফরে মার্কিন র্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর এটিই ছিল এড শিরানের প্রথম কনসার্ট। ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া হয়। শিরান জানিয়েছিলেন, স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাকলমোরকে সেখানে পারফর্ম করার অনুমতি না দেওয়ায় তাকে সফরে রাখা সম্ভব হয়নি।
ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে শিরানের সফরের উদ্বোধনী শিল্পী এবং তার নিজের ব্যান্ডের সদস্যরাও সফর থেকে সরে দাঁড়িয়েছেন।
ফিলাডেলফিয়ার কনসার্টে এড শিরান বলেন, তিনি চান তার গান ‘বিভাজনের নয়, ঐক্যের; রাজনীতির নয়, মানবতার’ কথা হোক।
একই সঙ্গে ইসরাইলে হামাসের নেতৃত্বে ৭ অক্টোবরের হামলার নিন্দা জানান তিনি। পাশাপাশি পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচারের’ও সমালোচনা করেন।
গাজা প্রসঙ্গে শিরান বলেন, ‘ধ্বংসযজ্ঞের ব্যাপকতা এবং বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের প্রাণহানি দেখে আমার হৃদয় ভেঙে গেছে।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্তদের জন্য কীভাবে সহায়তা করা যায়, তা বুঝতে আমি বিভিন্ন পক্ষের মানুষের সঙ্গে কথা বলছি।’


