Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কারিনা ছিপছিপে শরীর ধরে রাখতে যে ৫ ব্যায়াম করেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

কারিনা ছিপছিপে শরীর ধরে রাখতে যে ৫ ব্যায়াম করেন

বলিউড তারকা কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

Advertisement

৪৫ বছর বয়সেও নিজের ফিটনেস, সৌন্দর্য ও সুস্থতা যেভাবে ধরে রেখেছেন কারিনা কাপুর খান, তা আজও অনেকের কাছে অনুপ্রেরণা। দুই সন্তানের মা হয়েও নিয়মিত শরীরচর্চা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মাধ্যমে নিজেকে ফিট রেখেছেন বলিউড তারকা। সম্প্রতি তার ফিটনেস প্রশিক্ষক কারিনার শরীরচর্চার একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন। 

যেখানে কারিনাকে দেখা যাচ্ছে নানা ধরনের ব্যায়াম করতে। প্রশিক্ষক ভিডিওর পাশে লেখেন, কারিনার ফিটনেসের মূল চাবিকাঠি ভারী শরীরচর্চা নয়, বরং নিয়মিত সক্রিয় থাকা। তার মতে, শুধু ওজন কমানোই ফিটনেস নয়—শরীর কতটা শক্তিশালী এবং চাপ সহ্য করতে পারছে, সেটাই আসল। দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য করিনা ঠিক এই পথটাই বেছে নিয়েছেন।

ভিডিও থেকে জানা যায়, বর্তমানে কারিনা যে ব্যায়ামগুলো করছেন সেগুলো হলো—

১. ১০ কেজি ওজন নিয়ে ডেডলিফ্ট, যেখানে বারবেল ধরে ভারোত্তোলন করছেন তিনি।

২. অ্যারোবিক স্টেপারে পায়ের ব্যায়াম।

৩. বারবেল তোলা ও নামানোর মাধ্যমে হাতের পেশি শক্ত করার ব্যায়াম।

৪. দুই হাতে মেডিসিন বল ধরে পায়ের নিচ দিয়ে ঘুরিয়ে আনার ব্যায়াম, যা কোর পেশি মজবুত করার পাশাপাশি শরীরের সমন্বয় ক্ষমতা বাড়ায়।

৫. দুই হাতে ডাম্বেল নিয়ে এক হাত দিয়ে বিপরীত পায়ের দিকে ঝোঁকার ব্যায়াম, যা পেশির নমনীয়তা বাড়াতে সাহায্য করে।

ফিটনেস প্রশিক্ষকের মতে, কারিনা কাপুর খান দীর্ঘদিন সুস্থ ও ফিট থাকার জন্য যে নিয়মানুবর্তিতার উদাহরণ তৈরি করেছেন, তা সবার জন্যই অনুসরণযোগ্য।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম