Logo
Logo
×

Advertisement

বিনোদন

সুখবর দিলেন পাকিস্তানের শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

সুখবর দিলেন পাকিস্তানের শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি

ইয়াসির হুসেন ও ইকরা আজিজ। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি ইকরা আজিজ ও ইয়াসির হুসেন আবারও সুখবর শোনালেন। দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন তারা। সুখবরটি লেখক-অভিনেতা ইয়াসির হুসেন নিজেই তার ইনস্টাগ্রামে জানান। 

শনিবার (২৪ জানুয়ারি) ইনস্টাগ্রামে তিনি আনন্দঘন মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এক আবেগঘন পোস্টে ইয়াসির হাসপাতালের শনাক্তকরণ ব্যান্ডের একটি ছবি শেয়ার করে তাদের কন্যা সন্তানের আগমনের কথা জানান। সঙ্গে বিশেষ এই মুহূর্তের জন্য স্ত্রী ইকরা আজিজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এখনো পর্যন্ত নবজাতকের নাম কিংবা চেহারা প্রকাশ করেননি তারা। 

উল্লেখ্য, ইকরা-ইয়াসির দম্পতির ইতোমধ্যেই একটি পুত্র সন্তান রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর জানিয়েছিলেন তারা। সে সময় বেবি বাম্পসহ ছবি শেয়ার করে ইকরা আজিজ লেখেন, ‘সুখের সঙ্গে আমরা চার জনের পরিবার হতে যাচ্ছি।’ 

এর আগে এক সাক্ষাৎকারে ইয়াসির হুসেন তাদের প্রথম সন্তান কবির হুসেনের সঙ্গে একটি হৃদয়স্পর্শী আলাপচারিতার কথা শেয়ার করেছিলেন। সেখানে তিনি পিতৃত্বের আনন্দ ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই সঙ্গে অভিনেতা মন্তব্য করেন, পর্যাপ্ত সম্পদ থাকলে দম্পতিরা বড় পরিবার গড়তে পারেন, তবে সন্তান নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটি নারীর ওপরই ছেড়ে দেওয়া উচিত। 

প্রসঙ্গত, ইকরা আজিজ ও ইয়াসির হুসেন ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের জুলাই মাসে তাদের প্রথম সন্তান কবির হুসেন জন্ম নেয়। ইকরা পাকিস্তানের টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম