Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

বলিউডের ‘ব্যাড বয়’ র‍্যাপার বাদশা। ছবি: সংগৃহীত

Advertisement

আকাশছোঁয়া জনপ্রিয়তা আর বিলাসী জীবনের জন্য পরিচিত বলিউডের ‘ব্যাড বয়’ র‍্যাপার বাদশা। তবে হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত যে কতটা অনুশোচনার কারণ হতে পারে, তা এবার নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছেন তিনি। আবেগের বশে প্রায় সাড়ে ১২ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল গাড়ি কিনে এখন আক্ষেপে ভুগছেন এই তারকা। খবর নিউজ ১৮।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা জানান, প্রায় এক মাস আগে কোনো পরিকল্পনা ছাড়াই তিনি কিনে ফেলেন রোলস রয়েস কুলিনান সিরিজ ২ মডেলের একটি গাড়ি, যার বাজারমূল্য আনুমানিক ১২ কোটি ৪৫ লাখ টাকা। এই গাড়ি কেনার মাধ্যমে তিনি মুকেশ আম্বানি, শাহরুখ খান ও অজয় দেবগনের মতো অল্প কয়েকজন তারকার বিশেষ তালিকায় জায়গা করে নেন।

গাড়ি কেনার অভিজ্ঞতা তুলে ধরে বাদশা বলেন, এটি ছিল পুরোপুরি হঠকারী সিদ্ধান্ত। তার ভাষায়, ‘মনে হলো এখনই কিনতে হবে। গাড়ি কেনার পর কয়েক মিনিট নিজেকে রাজা মনে হচ্ছিল। কিন্তু মাত্র ১৫ মিনিটের মধ্যেই সেই উত্তেজনা মিলিয়ে যায়।’

এত বড় অঙ্কের টাকা খরচের পর তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয় বলেও জানান তিনি। বাদশার কথায়, ‘সবচেয়ে দামি জিনিসটা যখন হাতে চলে আসে, তখন এরপর কী চাইবো—সেটাই বুঝে ওঠা কঠিন হয়ে যায়। সেখান থেকেই আফসোসটা শুরু।’

দামি জিনিসের প্রতি দুর্বলতা যে তার পুরোনো অভ্যাস, সেটাও স্বীকার করেছেন এই র্যাপার। পোশাক কিংবা জুতোর ক্ষেত্রে প্রায়ই আবেগে সিদ্ধান্ত নেন তিনি। তবে এবার সাড়ে ১২ কোটির গাড়ি কেনা যে পুরোপুরি আবেগতাড়িত ছিল, তা অকপটে মেনে নিচ্ছেন বাদশা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম