Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রথমবার জুটি হলেন জাহের আলভী ও সিনথিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

প্রথমবার জুটি হলেন জাহের আলভী ও সিনথিয়া

প্রথমবার নাটকে জুটি বেঁধেছেন আলভী ও সিনথিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

ঈদের জন্য নির্মিত বিশেষ নাটক ‘হেট ইউ বউ’। রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী এবং আদ্রিজা আফরিন সিনথিয়া। নতুন এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে। 

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনামিকা মন্ডল। পরিচালনায় রয়েছেন নাজমুল রনি। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন শরীফ রানা। ঈদের বিশেষ বিনোদন হিসেবেই নাটকটি নির্মাণ করা হয়েছে, যেখানে হাসি, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন উঠে আসবে হালকা ও উপভোগ্য ভঙ্গিতে। 

নাটকটিতে সিনথিয়া অভিনয় করেছেন জাহের আলভীর গার্লফ্রেন্ডের চরিত্রে। কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, জাহের আলভীর সঙ্গে কাজ করে তার দারুণ লেগেছে। তিনি খুব সহযোগিতাপূর্ণ এবং প্রতিভাবান একজন অভিনেতা। ঈদে দর্শক এই নাটক দেখে আনন্দ পাবেন বলেই তার বিশ্বাস। 

অভিনয় ও মডেলিং নিয়ে নিজের ভাবনার কথাও জানান সিনথিয়া। তিনি বলেন, এই পেশাটাকে তিনি অনেক শ্রদ্ধা করেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান। সেই সঙ্গে সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন তিনি। 

সব মিলিয়ে, নতুন জুটি, হালকা গল্প আর ঈদের আমেজে নাটক ‘হেট ইউ বউ’ দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা করছেন নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ দিনে মাইলফলক ‘ভালো আছো তো?’

২ দিনে মাইলফলক ‘ভালো আছো তো?’

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

নজর কাড়লেন সেমন্তী

নজর কাড়লেন সেমন্তী

সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা

সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম