Logo
Logo
×

Advertisement

বিনোদন

শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

Advertisement

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফের ব্যস্ত হয়ে উঠেছে ‘মালিক’ সিনেমার শুটিং ইউনিট। জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এ সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে ঢাকায়। বর্তমানে সাভারে চলছে দৃশ্যধারণ।

সিনেমাটির পরিচালক সাইফ চন্দন জানান, রাজশাহীতে প্রথম ধাপের শুটিং শেষ করে এবার ঢাকায় কাজ শুরু করা হয়েছে। এ পর্যায়ে মূলত মিমকে ঘিরেই দৃশ্যধারণ চলছে।

তবে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এখনো শুটিংয়ে যোগ দিতে পারেননি নায়ক আরিফিন শুভ। পরিচালক জানান, চলতি মাসের শেষের দিকে দেশে ফিরে তিনি সিনেমার শেষ ধাপের শুটিংয়ে অংশ নেবেন।

অ্যাকশন ঘরানার গল্পে নির্মিত ‘মালিক’ সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন শুভ ও মিম। এর আগে ২০১৯ সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

নির্মাতা সূত্রে জানা গেছে, চরিত্রের প্রয়োজনে শুভ ও মিম দুজনই নিয়েছেন বিশেষ ফিটনেস ট্রেনিং। দর্শকদের সামনে তাদের সম্পূর্ণ নতুন লুকে উপস্থাপনের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম