Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন

মেহজাবীন চৌধুরী, শাকিব খান, অপু বিশ্বাস ও সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

Advertisement

অন্তর্বর্তী সরকারের পর এবার নির্বাচিত সরকারের অপেক্ষায় গোটা দেশ।  রাত পেরোলেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।  এই নির্বাচনকে ঘিরেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।  

ভোট গ্রহণ নিয়ে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি কৌতূহল রয়েছে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন তা নিয়েও।  নির্বাচনে ঢাকাই শোবিজের কে কোন আসনের ভোটার? 

জানা যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা দীর্ঘদিন ধরে গুলশানে বাস করছেন এবং তিনি সেখানকারই ভোটার।  নিজ বাসা থেকে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন তিনি।  এ প্রসঙ্গে ববিতা গণমাধ্যমকে বলেন, আশা করছি সুন্দরভাবে ভোট দিতে পারব  আমি, চম্পা ও সুচন্দা আপা একসঙ্গে কেন্দ্রে যাব, তারপর ভোট দেব। 

আরেক গুণী অভিনেতা তারিক আনাম খান আগে মগবাজারে থাকতেন।  বেশ কয়েকটি নির্বাচনে সেখানেই ভোট দিয়েছেন।  বর্তমানে তিনি বনানীর বাসিন্দা।  এ অভিনেতা বলেন, এবার বনানীর কেন্দ্রেই ভোট দেব আমি। 

চিত্রনায়ক উজ্জ্বলও বনানীর ভোটার।  ভোটাধিকার প্রয়োগকে নাগরিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, অনেকদিন আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাইনি।  এবার সেই সুযোগ এসেছে।  শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব বলে আশা করছি। ভোটের মাধ্যমে দেশে ভালো কিছু হবে এটাই কামনা। 

চলচ্চিত্র জগতে এক সময়ের সাড়া জাগানো নায়িকা রোজিনা, ঢাকার উত্তরার বাসিন্দা।  তিনি বলেন, ভোট দেওয়া নৈতিক দায়িত্ব  এটি আমার মতামত প্রকাশের সুযোগ।  সকালে বাসার কাছের কেন্দ্রেই ভোট দিতে যাব। 

রেকর্ডসংখ্যক সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর ঢাকার দিলু রোড এলাকার ভোটার।  জানান, সেখানেই ভোট দেওয়ার ইচ্ছা তার। 

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ঢাকার মোহাম্মদপুরের ভোটার।  তিনিও নিজ এলাকায় ভোট দেওয়ার আশা প্রকাশ করেছেন। 

পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন মিরপুরের বাসিন্দা।  সম্প্রতি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন।  ভোট প্রসঙ্গে তিনি বলেন, অনেক দিন পর একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছি।  সুষ্ঠু ভোট হলে জবাবদিহিতামূলক সরকার ও ভালো বিরোধী দল পাব আমরা। 

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।  অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে। 

এদিকে, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।  

ঢাকা-১৭ আসনের ভোটার চিত্রনায়ক শাকিব খান।  রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা তিনি।  কিন্তু বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কারণে ভারতে অবস্থান করায় ভোট দিতে পারছেন না এই সুপারস্টার। 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন।  তিনি ভোটে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।  তিনিও বারিধারা এলাকার বাসিন্দা এবং ঢাকা-১৭ আসনের ভোটার। 

ভোট না দিতে পারার তালিকায় আরেক চিত্রনায়ক আরেফিন শুভও আছেন।  ঢাকা-১১ আসনের ভোটার হলেও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তারও ভোট দেওয়া হচ্ছে না। 

এদিকে চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম