Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি। ফাইল ছবি

Advertisement

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতে অভিনয় করতে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনয়ের বাইরেও তার এক প্রতিভার কথা জানালেন। শুধু অভিনয় নয়, গানের জগতেও রয়েছে তার গভীর সম্পর্ক।  সঠিক সময়ের অভাবে নিজের মৌলিক গান প্রকাশ করতে না পারলেও এবার সেই পরিকল্পনা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন বলে জানান তানিয়া বৃষ্টি।

অভিনেত্রী নিজের নাটকে কণ্ঠ দেওয়া ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর থেকেই দর্শক মহলে সাড়া ফেলেন। তানিয়া বলেন, যখন নিজের নাটকে একটি মৌলিক গান গাইলাম এবং ইত্যাদিতে গাইলাম, তখন অল্প-স্বল্প মানুষ জেনেছে যে আমি টুকটাক গান গাইতে পারি।’

অভিনেত্রী বলেন, ‘গান নিয়ে সবসময়ই এ রকম মনে হতো যে, একটু সময় পেলে বা নাটকের ব্যস্ততা কমলে গান নিয়ে কিছু একটা করব। নিজের অরিজিনাল গান বের করার জন্য একটা উদ্যোগ নেব— এমনটি ভেবেই অনেক বছর কেটে গেছে। কিন্তু কখনোই সেভাবে সময় হয়ে ওঠেনি।

গানের প্রতি এই অনুরাগ কোনো আকস্মিক শখ নয়, বরং ছোটবেলা থেকেই প্রথাগত শিক্ষার ফল বলে জানান তানিয়া বৃষ্টি। তিনি বলেন, আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি ছায়ানট এবং কচিকাঁচার মেলায়। সেখান থেকেই আমার গানের উৎপত্তি বলে জানান এ অভিনেত্রী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম