Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৩৫ মিনিটের মাথায় মিলিয়ন ভিউ পার করল ‘এটা আমাদেরই গল্প’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

৩৫ মিনিটের মাথায় মিলিয়ন ভিউ পার করল ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকের চার অভিনয় শিল্পী। ছবি: সংগৃহীত

Advertisement

সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটির এখন পর্যন্ত ৩০টি পর্ব ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রথম পর্ব থেকেই নাটকটি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।  ধীরে ধীরে এর জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। 

এবার ইউটিউবে নতুন এক রেকর্ড গড়ল দর্শকপ্রিয় এই ধারাবাহিকটি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নাটকের ৩০তম পর্বটি প্রচারের মাত্র ৩৫ মিনিটের মাথায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত ৩০তম পর্ব এখন পর্যন্ত সবচেয়ে কম সময়ে মিলিয়ন ভিউ ছাড়ানোর রেকর্ড সৃষ্টি করল! সেই সঙ্গে এর প্রতিটি পর্বের গড় ভিউও কোটির ওপরে। 

এমন অর্জনে নাটকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এই পর্বটি প্রকাশের পর আরও বেশি করে অনুভব করলাম, দর্শকরা পর্বগুলোর জন্য কতোটা আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন। 

আমি নিশ্চিত অর্ধেকের বেশি দর্শক বৃহস্পতিবার থেকেই অপেক্ষায় ছিলেন, কখন নতুন পর্ব প্রকাশ করব। তারই প্রতিচ্ছবি পেলাম শুক্রবার এটি প্রকাশের পর। চোখের পলকে দেখলাম মিলিয়ন পার! আমি সত্যিই কৃতজ্ঞ আমাদের দর্শকদের প্রতি।’ 

মূলত সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের নতুন পর্ব প্রকাশিত হয়। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) পর্বটি শুক্রবার বেলা ৩টায় প্রকাশিত হয়। 

নাটকের গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম