Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিনা অনুমতিতে সংলাপ ব্যবহার বন্ধ করতে আদালতে শত্রুঘ্ন সিনহা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

বিনা অনুমতিতে সংলাপ ব্যবহার বন্ধ করতে আদালতে শত্রুঘ্ন সিনহা

শত্রুঘ্ন সিনহা। ছবি: সংগৃহীত

Advertisement

এমন কিছু সংলাপ আছে, যা সিনেমার জনপ্রিয়তাকেও হার মানিয়ে দেয়। গুরুগম্ভীর গলায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার বলা একাক্ষরী গর্জন সেই ‘খামোশ’ এখনো কানে বাজে অনেকের।

১৯৭৮ সালে ‘বিশ্বনাথ’ সিনেমায় এ সংলাপ বলেছিলেন অভিনেতা। সিনেমার কথা বোধহয় সবাই ভুলে গেছেন। গল্পে-আড্ডায় তো বটেই— এই সংলাপ আজও ব্য়বহার হয় নানা সিনেমা-সিরিজে। ঠিক এ বিষয়টিতেই আপত্তি তুলেছেন শত্রুঘ্ন সিনহা। বিনা অনুমতিতে সেই সংলাপ ব্যবহার বন্ধ করতে আদালতে গেলেন তিনি।

মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন অভিনেতা। মামলাটি হয়েছে শত্রুঘ্নর ছেলে লভ সিনহার মাধ্যমে। অভিনেতার অভিযোগ— তার সংলাপ তো বটেই, সেই সঙ্গে সিনেমা-কণ্ঠস্বরও হামেশাই নানা প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে। সেসব কন্টেন্টের বাণিজ্যিক ভাবেও দারুণ ব্যবসা হচ্ছে। শত্রুঘ্ন আদালতকে জানিয়েছেন, কোনো ক্ষেত্রেই তার অনুমতি নেওয়া হয় না।

মামলায় মেটা, এক্স, গুগলসহ আন্তর্জাতিক টেক সংস্থা, ই-কমার্স সংস্থা, ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং টেলিকম বিভাগেরও নাম উল্লেখ করা হয়েছে। কোনো সংস্থা কিংবা ব্যক্তি যাতে তার অনুমতি ছাড়া 'খামোশ' শব্দটি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আদালতের সাহায্য চেয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ২০ কোটি টাকার ক্ষতিপূরণও চেয়েছেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম