Logo
Logo
×

Advertisement

জাতীয়

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ব্যবস্থাপনা পর্ষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন নিয়ে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। ফলে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুস সালাম ও মহাসচিব মো. হাবিবুর রহমান খানকে আইনি নোটিশ দিয়েছেন নির্বাচানের আট প্রার্থী। সুপ্রিম কোর্টের একাধিক আদেশ অমান্য করে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী আদালত অবমাননার কার্যক্রম শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী কে এম আশবারুল বারী আট প্রার্থীর পক্ষে এ আইনি নোটিশ পাঠান। 

নোটিশে আদালতের নির্দেশনা অনুযায়ী ১০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা, তিন সদস্যের নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেওয়া এবং তিন দিনের মধ্যে সাধারণ সভার (ওজিএম) তারিখ ঘোষণার দাবি করা হয়েছে।

নোটিশে বলা হয়, ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন নিয়ে ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রিট পিটিশনের (নং ১৩২৫৭/২০২৬) শুনানি শেষে সংশ্লিষ্ট দুটি স্মারকের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন হিসেবে পূর্বে গঠিত তিন সদস্যের কমিশন পুনর্বহাল করা হয়।

আইনি নোটিশের তথ্যানুযায়ী, ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ৮ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। পরবর্তীতে ৬ অক্টোবর সময় বাড়িয়ে ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করার নিদের্শ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়নি বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালতের আদেশ বহাল থাকা অবস্থায় চেয়ারম্যান ও মহাসচিব তিন সদস্যের নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা না দিয়ে বরং ২৭ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি পৃথক নির্বাচন কমিশন গঠন করেন। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাঝপথে প্রতিনিধি তালিকা পরিবর্তন এবং আদালতে সময় বৃদ্ধির আবেদনের সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর আপিল বিভাগে দ্বিতীয় দফা সময় বৃদ্ধির আবেদন করা হলে ২ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সেটি খারিজ করে বলে নোটিশে উল্লেখ করা হয়। আবেদনটি ভুল ধারণার ভিত্তিতে করা হয়েছে বিবেচনায় আদালত তা প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছেন নোটিশদাতারা।

নোটিশে আট প্রার্থীর পক্ষে অধ্যাপক ডা. মো. রফিকুল কবিরকে ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, ২৩ আগস্ট গঠিত ও ১৫ সেপ্টেম্বর পুনর্বহাল হওয়া তিন সদস্যের নির্বাচন কমিশনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করতে হবে।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আপিল বিভাগের আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজির হতে চাইলেন সময়

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজির হতে চাইলেন সময়

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত

আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত

আরও পড়ুন

এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ

এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

রেড ক্রিসেন্টের নির্বাচন, আদালত অবমাননার অভিযোগ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম