Logo
Logo
×

Advertisement

বিনোদন

জামিনে বেরিয়েই মিমিকে মানহানির মামলা তনয়ের, দিলেন হুঁশিয়ারি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

জামিনে বেরিয়েই মিমিকে মানহানির মামলা তনয়ের, দিলেন হুঁশিয়ারি

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও তনয় শাস্ত্রী। ছবি: সংগৃহীত

Advertisement

গত মাসে বনগাঁয় একটি মাচা অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই ঘটনায় পুলিশি তদন্তের পর অভিযুক্ত আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। এবার জেল থেকে ছাড়া পেয়ে মিমির বিরুদ্ধেই আইনি লড়াই শুরু করলেন শাস্ত্রী। যদিও টালি অভিনেত্রী অন্যায়ের সঙ্গে কোনো আপস করেন না বলে হুংকার ছেড়েছিলেন। সেই বনগাঁকাণ্ডে এবার নয়া মোড়। 

জামিন-অযোগ্য ধারায় মামলা হওয়ায় তনয়কে এক সপ্তাহের বেশি সময় জেল হেফাজতে থাকতে হয়েছিল। মজার বিষয় হলো— মিমির জন্মদিনের দিনই জামিন পান তনয় শাস্ত্রী। জেল থেকে বেরিয়েই তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন— 'এর শেষ দেখে ছাড়ব।' সেই কথামতোই এবার ২০ লাখ টাকার মানহানি মামলা ঠুকলেন তিনি।

তনয় শাস্ত্রীর দাবি, মিমি চক্রবর্তী তাকে অকারণে অপমান করেছেন এবং জনসমক্ষে তার সম্মানহানি করেছেন। এই মর্মে তিনি অভিনেত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। সেই সঙ্গে তাকে অকারণে হেনস্তা করা এবং জেলে পাঠানোর জন্য ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। গত মাসের শেষে বনগাঁয়ের ওই অনুষ্ঠানের জন্য মিমিকে দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকাও ফেরত চেয়েছেন তিনি। কারণ মিমির আসার কথা ছিল ৯টায়, দুই ঘণ্টারও বেশি সময় পর পৌঁছান অভিনেত্রী। 

এদিকে মিমি চক্রবর্তীর অভিযোগ ছিল, তনয় তাকে মাঝপথে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিলেন এবং অসভ্য আচরণ করেছিলেন। অন্যদিকে তনয়ের দাবি ছিল— মিমি নির্দিষ্ট সময়ে আসেননি। তিনি যখন স্টেজে ওঠেন, তখন প্রায় রাত ১২টা, যার ফলে পুলিশি নিয়মানুযায়ী অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন আয়োজক।

এই আইনি নোটিশ এবং মামলা প্রসঙ্গে মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম