Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রিয়জনদের সঙ্গে প্রথম ইফতার মিমের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

প্রিয়জনদের সঙ্গে প্রথম ইফতার মিমের

রমজানের প্রথম ইফতারে পরিবারের সঙ্গে বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম রমজানের প্রথম ইফতার প্রিয়জনদের সঙ্গেই করলেন। সেই ছবি সামাজিক মাধ্যমেও প্রকাশ করেছেন। রমজান মানেই আত্মশুদ্ধি, সংযম আর পরিবারকে ঘিরে বিশেষ মুহূর্ত সে কথাই ফুটে ওঠে প্রথম রোজার আবহ। এ আবহেই পারিবারিক মুহূর্তে ফুটে উঠেছে ভালোবাসা, বন্ধন আর কৃতজ্ঞতার বার্তা।

সামাজিক মাধ্যমে পারিবারিক আবহে ইফতারের ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘প্রিয়জনদের সঙ্গে পবিত্র রমজানের প্রথম ইফতার। এই বন্ধন, বরকত আর সুন্দর মুহূর্তগুলোর জন্য শুকরিয়া।’

পোস্ট করা ছবিতে দেখা গেছে, ঘরোয়া পরিবেশে সাজানো ডাইনিং টেবিল ঘিরে বসেছেন পরিবারের সদস্যরা। টেবিলজুড়ে বাহারি ইফতার— ফল, পিঠা, হালুয়া, ভাজাপোড়া, জুসসহ নানারকম আয়োজনে পরিবেশন করা হয়েছে। সবার মুখে প্রশান্তির হাসি, যেন দীর্ঘদিনের ব্যস্ততা পেরিয়ে একসঙ্গে বসার শান্ত আনন্দ। মিম নিজেও পরিবারের সবার সঙ্গে একই সাদামাটা কিন্তু সৌম্য সাজে ধরা দিয়েছেন, যা মুহূর্তটিকে আরও আনন্দঘন মুহূর্তে পরিণত করে তুলেছে।

গ্ল্যামার আর ক্যামেরার ঝলকানির বাইরে এ দৃশ্য যেন তার ব্যক্তিজীবনের অন্য এক অনাবিল প্রশান্তি। তারকা পরিচয়ের আড়ালে একজন মেয়ের, একজন পরিবারের সদস্যের সরল উপস্থিতিই এখানে প্রধান হয়ে উঠেছে। আর রমজানের প্রথম ইফতার ঘিরে সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই তার এই পারিবারিক মুহূর্তকে প্রশংসা করেছেন। এক নেটিজেন  লিখেছেন— ব্যস্ত জীবনের মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটানোই আসল প্রাপ্তি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আরও পড়ুন

পরীর নিরাপত্তাকর্মীদের তাণ্ডবে আহত বিচারপ্রার্থী ও সাংবাদিকরা

পরীর নিরাপত্তাকর্মীদের তাণ্ডবে আহত বিচারপ্রার্থী ও সাংবাদিকরা

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম