Logo
Logo
×

Advertisement

জাতীয়

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবসায়ী ও আমদানিকারকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

Advertisement

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ভৌগোলিক সুবিধা অনুযায়ী এলাকাভিত্তিক কৃষি উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার। কোন অঞ্চলে কোন সময়ে কোন ফসল উৎপাদন হবে, তা নির্ধারণ করে পরিকল্পিতভাবে খাদ্য ও সবজি উৎপাদন করা গেলে বছরের বিভিন্ন সময়ে বাজারে পণ্যের ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবসায়ী ও আমদানিকারকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রমজান উপলক্ষে চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। কোনো ধরনের সরবরাহ ঘাটতি নেই। এ ছাড়া আমদানিপণ্যের চালান পাইপলাইনেও রয়েছে। ফলে রমজান কিংবা অন্য সময়ে কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে অথবা জোটবদ্ধ হয়ে পণ্যের দাম বাড়িয়ে দিলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

সরকার ব্যবসা সহজীকরণ বা ‘ইজ অব ডুয়িং বিজনেস’ নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ট্রেড লাইসেন্স, আরজেএসসি, আইআরসি, ইআরসি এবং কৃষিপণ্যের আইপি নিতে এখন আর সরকারি দপ্তরে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে এক ক্লিকের মাধ্যমে এসব সেবা পাওয়া যাবে।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন। ডাল, চাল, ছোলা, গম, সয়াবিন ও পাম তেল এবং চিনিসহ প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। সরকার ও ব্যবসায়ীদের মধ্যে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভার মাধ্যমে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

চট্টগ্রামের লজিস্টিকস ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবি জানিয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম থেকে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে ১৩ টন ওজনসীমার বাধ্যবাধকতার কারণে ব্যবসায়ীদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর ফলে পণ্যের দামও বাড়ছে। তাই নিত্যপণ্যের সরবরাহ ব্যয় কমাতে দ্রুত এ বিধিনিষেধ তুলে নেওয়া প্রয়োজন।

সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ এবং বর্তমান সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরীসহ অনেকে বক্তব্য দেন।

এ ছাড়া খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম. এ. সালাম, বিপিএএমইএর প্রথম সহসভাপতি শহীদুল্লাহ চৌধুরী, কাস্টমস কমিশনার মো. মাহবুবুর রহমানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি অনিশ্চিত ক্লীন্টনের

মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি অনিশ্চিত ক্লীন্টনের

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

সাবেক সার্জেন্ট বেলায়েতের তিন বছরের কারাদণ্ড, পরোয়ানা জারি

সাবেক সার্জেন্ট বেলায়েতের তিন বছরের কারাদণ্ড, পরোয়ানা জারি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

দুই সংসদীয় কমিটির বৈঠক বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম