Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জেনে নিন ভারতে শাকিরার অনুষ্ঠানসূচি ও টিকিটের দাম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

জেনে নিন ভারতে শাকিরার অনুষ্ঠানসূচি ও টিকিটের দাম

দুই দশক পর ভারতে অনুষ্ঠান করতে আসছেন কলম্বিয়ান পপতারকা সংগীতশিল্পী শাকিরা। ছবি: সংগৃহীত

Advertisement

দুই দশক পর ভারতে অনুষ্ঠান করতে আসছেন কলম্বিয়ান পপতারকা সংগীতশিল্পী শাকিরা। এ খবর সামাজিক মাধ্যমে শোনার পর থেকেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ-উল্লাস। উত্তেজিত পপতারকার ভারতীয় ভক্ত-অনুরাগীরাও।   

শাকিরার পারফরম্যান্স একটা অভিজ্ঞতা, সেটা স্বচক্ষে দেখার স্বপ্ন থাকে অনেকেরই। ১৯ বছর পর সেই স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে। যদিও বিগত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকের মতো সংগীতশিল্পীরা ভারতে অনুষ্ঠান করে গেছেন। তবে শাকিরার অনুষ্ঠান নিয়ে যেভাবে আগ্রহ তৈরি হয়েছে, তা আগে কখনো হয়নি।  

এবার পপ গায়িকা আসার খবরে বিভিন্ন শহরে তার অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হবে, সেটি নিয়ে কোনো দ্বিমত নেই। যদিও এর আগে ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতে এসেছিলেন শাকিরা। সে বার অবশ্য মুম্বাইয়ে অনুষ্ঠান করেছিলেন তিনি। এবার মুম্বাইয়ে মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন এ কলম্বিয়ান পপ তারকা। 

কবে এবং কোথায় শাকিরার অনুষ্ঠান হচ্ছে, সেটা জানার আগ্রহ রয়েছে তার ভক্ত-অনুরাগীদের। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, মুম্বাই ও দিল্লিতে আগামী এপ্রিলে অনুষ্ঠান হবে শিল্পীর। ১ মার্চ থেকে টিকিট বুকিং শুরু। তবে টিকিটের দাম ঠিক কত হতে পারে, সেটি এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, এই শিল্পীর পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। তিনি একজন বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী এবং জনহিতৈষী, যিনি 'কুইন অব লাতিন মিউজিক' হিসেবে পরিচিত। তার অনন্য কণ্ঠস্বর, বেলি ড্যান্স এবং ল্যাটিন-পপ-রক মিশ্রিত সংগীতের জন্য তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়। ২০০১ সালের  Laundry Service অ্যালবাম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পর তিনি Hips Don't Lie এবং Waka Waka-এর মতো বহু হিট গান উপহার দিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম