Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে মন্ত্রীদের বক্তব্যে লাগাম টানতে বললেন সোহেল রানা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

যে কারণে মন্ত্রীদের বক্তব্যে লাগাম টানতে বললেন সোহেল রানা

চিত্রনায়ক সোহেল রানা। ছবি: সংগৃহীত

Advertisement

কিছু মন্ত্রীর মুখে টেপ লাগিয়ে দেওয়া দরকার বলে মনে করেন চিত্রনায়ক সোহেল রানা। ফেসবুক পোস্টে অভিনেতা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহণ করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীকে মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে সোহেল রানা বলেছেন, কোনো বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদেরকে (মন্ত্রীদের) প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোনো প্রয়োজন নেই। ডিপার্টমেন্টের কোনো সংবাদ ওই ডিপার্টমেন্টের কোনো মুখপাত্র দিলেই চলবে।

এ অভিনেতা আরও বলেন, বিশেষ প্রয়োজনে তাদের আসার প্রয়োজন হলে আপনার সঙ্গে কথা বলে তাদেরকে (মন্ত্রীদের) প্রেসের সম্মুখে যাবার অনুমতি দেওয়া যেতে পারে। সব স্টেপ জাম্প করে নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মিনিস্টার হয়েছেন তারা কয়েকজন ভুলে গেছেন যে এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সামনে বক্তব্য পেশ করছেন না। তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের উপর এবং আপনার উপরও বর্তাবে। কেউ কেউ তো নিজের দপ্তরের বাইরে জিহাদ ঘোষণা করছেন। 

তিনি বলেন, এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে। আপনাকে আবার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম