Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈশ্বর জানেন একে-অপরকে কতটা চাই: শুভশ্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

ঈশ্বর জানেন একে-অপরকে কতটা চাই: শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। ছবি: সংগৃহীত

Advertisement

টালিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন ছিল শনিবার (২১ ফেব্রুয়ারি)। এদিন ৫১ বছরে পা দিলেন নির্মাতা। তার জন্মদিন উপলক্ষে বরাবরই বিশেষ প্ল্যান করেন স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। স্বামীর জন্মদিনে ঘরোয়া পরিবেশে বিশেষ আয়োজন, স্পেশাল মেন্যুতে ইতালীয় খাবার।

এর মধ্যে শুভশ্রী রাজের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। অন্যদিকে নির্মাতা জন্মদিনের আমেজের মধ্যেই তিনি তার আগামী কাজ 'আবার প্রলয় ২'-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে রাজ-শুভশ্রীর দাম্পত্যজীবন এর মধ্যেই আট বছর কেটে গেছে। টালিউডের পাওয়ার কাপল তারা। প্রেম ও পরিণয়ের ধাপ পেরিয়ে এখন দুই সন্তানের অভিভাবক শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। স্বামীর প্রতি প্রেম-ভালোবাসা প্রকাশ্যে আনতে কখনো কার্পণ্য করেন না শুভশ্রী। আবার রাজও স্ত্রীকে নিয়ে তার মুগ্ধতা প্রকাশ্যে আনতে কখনো দ্বিধা করেন না।

রাজের জন্মদিন উপলক্ষ্যে বরাবরই বিশেষ প্ল্যান করে থাকেন শুভশ্রী। উপহারেও থাকে চমক। কখনও দামি ফোন, আবার কখনো রাজের পছন্দের সুগন্ধি। এর আগে শুভশ্রী জানিয়েছিলেন— খুব দরকার না পড়লে রাজের জন্মদিনে কাজ রাখেন না তিনি। নিজের হাতে রাজের জন্য স্পেশাল কোনো পদ রান্না করেন। আর সবচেয়ে আগে শুভেচ্ছা জানান। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ঘড়ির কাঁটা যখন ১২টা ছুঁই ছুই, রাজের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন শুভশ্রী। নায়িকার পরনে ছিল মেরুন হল্টার নেক টপ আর কালো ট্রাউজার। 'বার্থডে বয়' সেজেছিলেন ব্ল্যাকে টি- শার্টে।

সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করে শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন—‘ঈশ্বর জানেন, একে-অপরকে আমাদের কতটা প্রয়োজন। আমি তোমায় সবচেয়ে ভালোবাসি। আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা তোমার সঙ্গে থাকা। শুভ জন্মদিন আমার ভালোবাসা...।’

জন্মদিনের আয়োজনের যে কোনো ত্রুটি রাখবেন না শুভশ্রী, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে 'প্রলয় ২'-এর প্রমোশন নিয়ে এ মুহূর্তে ব্যস্ত রাজ চক্রবর্তী। তার জন্মদিনের আগাম উদযাপনও হয়ে গেছে। শতব্যস্ততার পরও পরিবারের সবাইকে নিয়ে রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন পরিচালক। সেই ছবিও প্রকাশ্যে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম