Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাবা ‘থর’ হলেও সন্তানদের কিছু যায় আসে না: ক্রিস হেমওয়ার্থ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

বাবা ‘থর’ হলেও সন্তানদের কিছু যায় আসে না: ক্রিস হেমওয়ার্থ

ক্রিস হেমওয়ার্থ। ছবি: সংগৃহীত

Advertisement

পর্দায় তিনি হাতুড়ি হাতে বিশ্ব কাঁপানো মহাবীর ‘থর’। কোটি কোটি ভক্ত তাকে এক পলক দেখার জন্য উন্মুখ হয়ে থাকে। কিন্তু খোদ নিজের ঘরেই ক্রিস হেমওয়ার্থের এই জৌলুসের কোনো মূল্য নেই!

হলিউডের জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি জানিয়েছেন, অভিনেতার বিশ্বজোড়া খ্যাতি নিয়ে তার সন্তানদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।

বিনোদন সংবাদমাধ্যম ‘পিপল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস হেমওয়ার্থ মজার ছলে বলেন, তার তিন সন্তান যখন প্রথম জানতে পেরেছিল যে তাদের বাবা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘থর’, তখন তারা বেশ রোমাঞ্চিত ছিল। কিন্তু সেই উত্তেজনা খুব বেশিদিন টেকেনি।

হেমওয়ার্থের ভাষায়, ‘ওরা প্রথমে ভেবেছিল এটা দারুণ ব্যাপার। কিন্তু যখন ওরা বুঝতে পারল যে আমি বাস্তবে উড়তে পারি না, তখন থেকেই আমার প্রতি ওদের আগ্রহ কমে গেছে।’

ক্রিস হেমসওয়ার্থ ও তার স্ত্রী অভিনেত্রী এলসা পাতাকির সংসারে তিন সন্তান রয়েছে—১৩ বছর বয়সী কন্যা ইন্ডিয়া রোজ এবং ১১ বছর বয়সী যমজ পুত্র সাশা ও ট্রিস্টান। সন্তানদের বর্তমান মানসিকতা নিয়ে অভিনেতা বলেন, ‘এখন তো ওদের অবস্থা এমন যে— ‘আহ বাবা, ছাড়ো তো এসব!’ আসলে ওরা এখন টিনএজার, ওদের কাছে আমি কেবলই ওদের বাবা, কোনো সুপারহিরো নই।’

পেশাদার ব্যস্ততা 

‘দ্য কেবিন ইন দ্য উডস’ এবং ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’খ্যাত এই অভিনেতার সাম্প্রতিক সিনেমা ‘ক্রাইম ১০১’ গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। বার্ট লেটন পরিচালিত এই সিনেমায় ক্রিস হেমওয়ার্থের পাশাপাশি মনিকা বারবারো, ব্যারি কিওগান এবং হ্যালি বেরির মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম