Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারও বিপাকে মিমি, অভিনেত্রীর বিরুদ্ধে দুই মামলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম

আবারও বিপাকে মিমি, অভিনেত্রীর বিরুদ্ধে দুই মামলা

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও তনয় শাস্ত্রী। ফাইল ছবি

Advertisement

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্য নতুন বছরের শুরুতে আবারও সমস্যার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বনগাঁ আদালতে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয়েছিল বনগাঁর একটি অনুষ্ঠানে, যেখানে মঞ্চে হেনস্তার শিকার হন মিমি। থানায় অভিযোগ করার পর মূল আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। তবে কারাগার থেকে বের হওয়ার পর তনয় অভিনেত্রীকে হুমকি দেন এবং পরে আদালতে অভিযোগ দায়ের করেন।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিথ্যা অপবাদ এবং মানহানির অভিযোগ তুলে আলাদা দুটি মামলা দায়ের করেছেন তনয়।

মানহানির মামলায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এছাড়াও চুক্তিভঙ্গের অভিযোগে মিমির কাছ থেকে অনুষ্ঠানের অগ্রিম ২ লাখ ৬৫ হাজার টাকা ফেরত চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, বনগাঁর ওই অনুষ্ঠানে মিমির রাত ১০ টায় যোগ দেওয়ার কথা থাকলেও তিনি এগারোটার পরে যোগ দিয়েছিলেন। 

আয়োজকের পক্ষ থেকে দাবি করা হয়, রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠান পরিচালনার অনুমতি থাকায় মঞ্চ থেকে মিমিকে নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল,  তাকে কোনো অসম্মান করা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম