Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রসেনজিৎপুত্রকে যে টিপস দিলেন রণবীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ পিএম

প্রসেনজিৎপুত্রকে যে টিপস দিলেন রণবীর

ছেলের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

Advertisement

টালিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি তৃষাণজিৎ কি প্রস্তুত, অভিনয় যার রক্তে মিশে আছে?— এমন প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল স্টুডিওপাড়ায়। এবার সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন খোদ প্রসেনজিৎপুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়  ওরফে মিশুক। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ দেখে যে তিনি মুগ্ধ, তা আগেই জানিয়েছিলেন। এবার সরাসরি রণবীরকে ধন্যবাদ জানিয়ে এবং তার পরামর্শ নিয়ে নতুন সফরের ইঙ্গিত দিলেন মিশুক। আর ছেলের এই নতুন যাত্রায় ঢাল হয়ে দাঁড়ালেন মা অর্পিতা চট্টোপাধ্যায়।

সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি পোস্টে বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তৃষাণজিৎ লিখেছেন— ‘আপনার মুভি (অ্যানিমেল) দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত। রণবীর কাপুর স্যার, আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। আমার নতুন সফর শুরু করতে এটি আমাকে অনেক সাহায্য করেছে।’

মিশুকের এই পোস্ট দেখে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ধারণা— তৃষাণজিতের টালিউড ডেবিউ এখন শুধু সময়ের অপেক্ষা। একটা সময় অভিনয় থেকে দূরে ফুটবলের মাঠেই মন আটকেছিল মিশুকের। তবে এখন ক্যামেরার সামনে আসবার প্রস্তুতি নিচ্ছেন প্রসেনজিৎপুত্র। চট্টোপাধ্যায় পরিবারের ঐতিহ্য ধরে রাখতে আগ্রহী তৃষাণজিৎ।

ছেলের এই নতুন ইচ্ছা বা সিদ্ধান্ত নিয়ে মা অর্পিতা চট্টোপাধ্যায় অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, আজকের যুগে বাবা-মায়ের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, বরং সন্তানের ইচ্ছাই আসল।

নিজের আসন্ন ওয়েব সিরিজ জ্যাজ সিটির প্রচারের ফাঁকে অর্পিতা আরও বলেন, ‘আজকাল বাচ্চারা কী চায়, কী হবে— সেটি ওরাই সিদ্ধান্ত নেয়। বাবা-মা হিসাবে আমাদের দায়িত্ব সন্তানের সিদ্ধান্তকে সাপোর্ট করা। অন্তত আমি সেটাই করে এসেছি। ও যা করতে চাইবে মা হিসাবে আমি সেটাই সমর্থন করব।’

অভিনেত্রী বলেন, তাদের সময় আর বর্তমান সময়ের মধ্যে আকাশ-পাতাল তফাত। তিনি বলেন, এখন সময় বদলে গেছে। আমাদের ছোটবেলায় সোশ্যাল নর্মস বা প্যারামিটারগুলো আলাদা ছিল। আমাদের এতটা এক্সপোজার ছিল না, মোবাইল ছিল না। এখন সন্তানরা সিদ্ধান্ত নেয়, বাবা-মাকে সাপোর্ট করতে হয়। বাকিটা ওর পরিশ্রম, দক্ষতা, ভাগ্য আর নিষ্ঠার ওপর নির্ভর করছে।

প্রসেনজিৎ আগেই স্পষ্ট করেছেন বাবা হিসাবে ছেলের পেছনে ঢাল হয়ে দাঁড়াবেন তিনি। তবে কোনোভাবেই ছেলেকে লঞ্চ করবেন না। শাহরুখের পথে তিনি হাঁটবেন না। বিভিন্ন জায়গায় অভিনয়ের ওয়ার্কশপ করছেন তৃষাণজিৎ। সেসব নিয়ে ছেলেকে সাপোর্ট করছেন বুম্বাদা। এসভিএফের ব্যানারে লঞ্চ করা হতে পারে তৃষাণজিৎকে—এমনই জল্পনা শুরু হয়েছিল মাস কয়েক আগে। সেই গুঞ্জন সত্যি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম