Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজের জীবনটা বিপদমুখী করবেন না: খায়রুল বাসার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম

নিজের জীবনটা বিপদমুখী করবেন না: খায়রুল বাসার

খায়রুল বাসার। ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে ফুটে থাকা নয়নাভিরাম ফুলের সৌন্দর্য। এ নিয়ে অনেকেই তাদের ভালো লাগার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। এই সড়কের সৌন্দর্যের বিষয়টি দেশের সংবাদ শিরোনামেও স্থান পেয়েছে।

এবার এ নিয়ে কথা বলেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় মুখ অভিনেতা খায়রুল বাসার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে সামাজিক মাধ্যমে বরাবরই নিজের মতামত তুলে ধরতে দেখা যায় এ অভিনেতাকে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে ফুটে থাকা ফুলের সৌন্দর্য এবং তা দেখতে যাওয়া দর্শনার্থীদের ঝুঁকি নিয়ে এবার ফেসবুকে পোস্ট করেছেন বাসার।

বর্তমানে এই সড়কের বিভাজকে ফুটে থাকা নানা রকম ফুল পথচারী ও চালকদের আলাদা করে নজর কাড়ছে। তবে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মহাসড়কের ব্যস্ততম অংশে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা, যার ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

পোস্টে অভিনেতা লিখেছেন, ‘এই সৌন্দর্য দেখতে গিয়ে ভিড় জমিয়ে, মহাব্যস্ত রাস্তাটাকে বিপজ্জনক এবং নিজের জীবনটা বিপদমুখী করবেন না প্লিজ।’

সতর্ক করার পাশাপাশি চমৎকার এক পরামর্শও দেন হালের জনপ্রিয় এই অভিনেতা। তিনি লেখেন, ‘বাইকের তেল খরচ বাঁচিয়ে বা যাতায়াত খরচ বাঁচিয়ে, সেই খরচে নিজ নিজ উদ্যোগে অন্তত দুইটা ফুল গাছ নিজের বাড়ির উঠানে বা পথ ঘাটে রোপন করুন। তাতে করে শুধু একটা পথ না, পুরো দেশই ফুলেল হয়ে উঠতে পারে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম