Logo
Logo
×

Advertisement

বিনোদন

গ্ল্যামারাস রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম

গ্ল্যামারাস রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ফাইল ছবি

Advertisement

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। এবার গ্ল্যামারাস লুকে ভক্তদের মাঝে ধরা দিলেন অভিনেত্রী। 

সামাজিক মাধ্যমে ক্লোজআপ ছবিতে হাসিমাখা মুখ দর্শকদের দৃষ্টি কেড়ে নিয়েছে। স্বাভাবিক মেকআপ, খোলা চুল ও ছোট্ট গোলাকার কানের দুলে তার লুকটি হয়ে উঠেছে আরও দৃষ্টিনন্দন আকর্ষণীয়। সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে মিশে থাকা ফটোশুটে এক অন্যরকম গ্ল্যামারাস রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী।

অভিনেত্রীর সেই লুক সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনদের অনেকেই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, সরলতার মধ্যেই মিমি চক্রবর্তীর এই লুক যেন আরও বেশি মুগ্ধতা ছড়িয়েছে। 

পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, প্রকৃতির মাঝে ফুলে ঘেরা এক মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। হালকা সবুজ রঙের স্লিভলেস টপের সঙ্গে সাদা রঙের প্যান্টে দেখা গেছে তাকে। সরল কিন্তু স্টাইলিশ এ সাজে তিনি যেন স্বাভাবিক সৌন্দর্যের এক অনন্য প্রকাশ ঘটিয়েছেন মিমি চক্রবর্তী।  

হাতে ফুল ধরে চিন্তামগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। তার মুখের অভিব্যক্তিতে যেন মৃদু আবেগ আর শান্ত ভাব ফুটে উঠেছে। আবার আরেক ছবিতে তিনি মোবাইল ফোন হাতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। চারপাশে ফুটে থাকা গোলাপি ফুল আর সবুজগাছপালা ছবির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম