Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘ভাঙা পাঁজর আর কাঁধে যন্ত্রণা নিয়েও কাজ করেছেন সালমান’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

‘ভাঙা পাঁজর আর কাঁধে যন্ত্রণা নিয়েও কাজ করেছেন সালমান’

বলিউড অভিনেতা সালমান খান। ফাইল ছবি

Advertisement

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমার নির্মাতারা জানিয়েছেন, ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। যদিও সালমানের তরফে কোনো ফাঁক ছিল না বলেই জানালেন তার সহ-অভিনেতা যতীন সারেন।

সেই সময়ে লরেন্স বিষ্ণোই প্রায় প্রতিদিনই হুমকি দিয়েছেন সালমান খানকে। সেই সময় ঘাড়ে মৃত্যুর খাঁড়া নিয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন ভাইজান। সিনেমা নিয়ে অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি 'সিকান্দার' সিনেমা। 

২০০ কোটি টাকার ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। এর কারণ নাকি পাইরেসি! সেই সময় নির্মাতারা জানান, তাদের ক্ষতি হয়েছে ৯১ কোটি টাকা। যদিও সালমানের তরফে কাজে কোনো ফাঁক ছিল না।

এ সিনেমার শুটিং দেশের বিভিন্ন জায়াগায় ঘুরে ঘুরে হয়েছে। সেই সময়ে অভিনেতার পাঁজর ভেঙে গিয়েছিল, কাঁধেও চোট ছিল। কিন্তু চরিত্রের খাতিরে সেই সময়েও শরীরচর্চা, সাইকেল চালানো থামাননি সালমান খান।  

যতীন সারেন বলেন, সালমান স্যার তো সবার আগে চলে আসতেন সেটে। এমনকি কল টাইমের আগে পৌঁছে যেতেন। গোটা সেটে খুব ইতিবাচক পরিবেশ থাকত। খুব যত্ন নিয়েই সিনেমাটা বানানো হয়েছিল। তিনি বলেন, আমি দেখেছি, তখন ভীষণ শারীরিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন সালমান খান। তাও চরিত্রের প্রয়োজনে শরীরচর্চা থামাননি। কিন্তু সব ভালো থাকা সত্ত্বেও দর্শক পছন্দ করেনি সিনেমাটি। তবে কী কারণে পছন্দ করেনি দর্শক, তা নিয়ে অবশ্য বলেননি যতীন সারেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম