Logo
Logo
×

Advertisement

বিনোদন

গানের পর এবার সিনেমায় পা রাখছেন বিলি আইলিশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

গানের পর এবার সিনেমায় পা রাখছেন বিলি আইলিশ

বিলি আইলিশ। ছবি: সংগৃহীত

Advertisement

অস্কার ও গ্র্যামি জয়ী বিশ্বখ্যাত সংগীতশিল্পী বিলি আইলিশ এবার পা রাখতে চলেছেন রূপালি পর্দায়। সিলভিয়া প্লাথের কালজয়ী উপন্যাস ‘দ্য বেল জার’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৬৩ সালে প্রকাশিত জনপ্রিয় এই উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র এস্থার গ্রিনউড-এর ভূমিকায় দেখা যাবে আইলিশকে।

ছবিটি পরিচালনা করবেন একাডেমি পুরস্কার জয়ী পরিচালক সারাহ পলি। পরিচালনার পাশাপাশি তিনি চিত্রনাট্য নিয়েও কাজ করছেন। আর এটি প্রযোজনা করবে ‘ফোকাস ফিচার্স’।

সিলভিয়া প্লাথের আত্মজীবনীমূলক এই উপন্যাসটি বিশ্বসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ এক সৃষ্টি। এর কাহিনী আবর্তিত হয়েছে মেধাবী তরুণী এস্থার গ্রিনউডকে ঘিরে, যে নিউইয়র্কের একটি নামী ম্যাগাজিনে কাজ শুরু করার পর ধীরে ধীরে মানসিক সংকটের মুখোমুখি হয়। গল্পটিতে বিষণ্ণতা, নারীবাদের লড়াই এবং সামাজিক প্রত্যাশার চাপে পিষ্ট এক প্রতিভাদীপ্ত মনের চিত্র ফুটে উঠেছে।

দীর্ঘ বছর ধরে ‘দ্য বেল জার’কে সিনেমায় রূপ দেওয়ার একাধিক প্রচেষ্টা চালানো হয়েছে। এর আগে জুলিয়া স্টিলস, কার্স্টেন ডানস্ট এবং ডাকোটা ফ্যানিংয়ের মতো তারকাদের নাম এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলেও শেষ পর্যন্ত সেটা আর আলোর মুখ দেখেনি। তবে এবার সারাহ পলি ও বিলি আইলিশের হাত ধরে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

অভিনয়ে এটিই আইলিশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলেও হলিউডে তিনি এক পরিচিত নাম। তার ভাই ফিনিয়াস ও’কনেলের সঙ্গে মিলে দুটি গান লিখে তিনি ইতোমধ্যে দুবার একাডেমি পুরস্কার (অস্কার) জয় করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম