Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

সংগীতশিল্পী তানজীব সারোয়ার। ছবি: সংগৃহীত

Advertisement

‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার’—বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাত থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়ে। কয়েকটি পেজ থেকে এমনই দাবি করা হয়।

পরে বিষয়টি নিয়ে তার স্ত্রী সাবা সানজিদা রহমান জানান, আত্মহত্যার চেষ্টার খবরটি সঠিক নয় এবং পুরোপুরি বিভ্রান্তিকর। উচ্চরক্তচাপ বেড়ে যাওয়ায় তানজীব সারোয়ারকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে শনিবার (১৪ মার্চ) নিজের বাসায় ফিরেছেন শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পী। এদিন বিকাল ৫টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি তানজীব নিজেই জানান।

তানজীব সারোয়ার লেখেন, ‘সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছু দিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার জন্য ভালো থাকার কারণ। সবাই দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক ও ভালোবাসা।’

‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গান গেয়ে পরিচিতি পান গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। ২০১১ সালে সংগীতাঙ্গনে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’।

এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ নামে আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। ২০২৩ সালে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’-এর ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম