Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

ঈদে তৌসিফ-নীহার ভালোবাসা— ‘তুই থেকে তুমি’

তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও নাজনীন নীহাকে নিয়ে হাসিব হোসাইন রাখি নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক— ‘তুই থেকে তুমি’।

নাটকের গল্পের শুরু—ভার্সিটি পড়ুয়া নাহিদ ও ফালাককে নিয়ে। তারা খুব ভালো বন্ধু। একটা সময় দুজনে বুঝতে পারে, তাদের ভেতর যে বন্ধুত্বের সম্পর্ক এটি শুধু বন্ধুত্ব নয়; ভালোবাসারও। প্রথম দিকে কেউ কাউকে ভালোবাসার কথা শেয়ার করে না। একসময় নাটকের গল্পে একটা ক্রাইসিস মোমেন্টের মুখোমুখি হয়ে বাধ্যতামূলকভাবে দুজন দুজনের প্রতি ভালোবাসার কথা স্বীকার করে।

ঈদ বিশেষ নাটক ‘তুই থেকে তুমি’-তে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘বন্ধুত্ব থেকে ভালোবাসার মানুষ হয়ে যাওয়ার গল্পই হলো এ নাটকটির মূল গল্প। আশা করছি এ নাটকটি দর্শকদের কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠবে।’

 ‘তুই থেকে তুমি’ নাটকটি ঈদে ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্মাতা হাসিব হোসাইন রাখি। এদিকে তৌসিফ-নীহা অভিনীত ‘প্রেমাতাল’ শিরোনামের আরও একটি নাটক ঈদে প্রচার করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম