Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘শেক্সপিয়ারের স্ত্রী’ হয়ে অস্কার জয় অভিনেত্রী জেসি বাকলির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

‘শেক্সপিয়ারের স্ত্রী’ হয়ে অস্কার জয় অভিনেত্রী জেসি বাকলির

আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ছবি: সংগৃহীত

Advertisement

২০২৬ সালে ইতিহাস গড়লেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। হ্যামনেট সিনেমায় উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে জিতে নিয়েছেন অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে তার ‘উইনিং স্পিচে’ মুগ্ধ সামাজিক মাধ্যমের নেটিজেনরা। ইতোমধ্যে ভাইরাল সেই বক্তব্য ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।

হ্যামনেট সিনেমায় জেসি বাকলি অভিনয় করেছেন শেক্সপিয়ারের স্ত্রীর ভূমিকায়। এ সিনেমার গল্প মূলত উইলিয়াম শেক্সপিয়ারের পুত্র হ্যামনেটের মৃত্যু এবং তার পরবর্তী পর্যায়ে দম্পতির জীবন নিয়ে। পরিচালনা করেছেন ক্লোই চাও। সিনেমাটি ভূয়সী প্রশংসা পেয়েছে সমালোচক মহলেও। ম্যাগি ও'ফ্যারলের ২০২০ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে তৈরি এ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন চাও এবং ও'ফ্যারল। অস্কারে একাধিক বিভাগে মনোনয়নও পেয়েছিল সিনেমাটি।

পুরস্কার জিতে অস্কারের মঞ্চে খানিকটা আবেগী হয়ে পড়েন হলিউড এ অভিনেত্রী। অস্কারের মঞ্চ থেকেই নিজের পরিবার, সহ-মনোনীত অভিনেত্রী এবং সহকর্মীদের ধন্যবাদ জানান বাকলি। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার স্বামী ফ্রেড সোরেনসেনের প্রতি। দম্পতির মাত্র আট মাসের একটি কন্যাসন্তানও রয়েছে।

জেসি বলেন, ‘আজ ইউকেতে মাতৃ দিবস পালিত হচ্ছে। তাই আমি এই পুরস্কারটি উৎসর্গ করতে চাই সব মায়েদের। আমরা সবাই এমন এক নারীসমাজের উত্তরসূরি, যারা অসংখ্য বাধা সত্ত্বেও সৃষ্টি করে চলেছেন। এই চরিত্রে আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ।’

মঞ্চ থেকেই স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার উদ্দেশ্যে বলেন, ‘তুমি অসাধারণ একজন বাবা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোমার সঙ্গে আমি আরও ২০ হাজার সন্তান চাই।’ এতেই হাসির রোল ওঠে গোটা হলজুড়ে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ মুহূর্তে ভাইরাল অভিনেত্রীর সেই বক্তব্য। 

জেসি বাকলির এই জয় আইরিশ চলচ্চিত্র জগতকেও গৌরবান্বিত করেছে। হ্যামনেট সিনেমায় তার শক্তিশালী অভিনয় ইতোমধ্যে গোল্ডেন গ্লোব, বাফটা ক্রিটিকস চয়েসের মতো পুরস্কার জিতেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম