Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই ইমনের, যা বললেন গায়িকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ এএম

তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই ইমনের, যা বললেন গায়িকা

সংগৃহীত ছবি

Advertisement

অনেকেই ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এবার নাম থাকবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর। মাসখানেক আগেই তার গলায় শোনা গিয়েছিল রাজ্য সরকারের কাজের খতিয়ানের গান 'লক্ষ্মীর পাঁচালি।' 

তা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চা হয়েছিল বিস্তর। জল্পনা তৈরি হয়েছিল— গায়িকা হয়তো যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। ইমনের বঙ্গবিভূষণ সম্মান সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল। কিন্তু মঙ্গলবার (১৭ মার্চ) ২৯১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। এদিন বদলে গেল সব হিসাব-নিকাশ। প্রার্থী তালিকায় নাম নেই গায়িকা ইমন চক্রবর্তীর। 

তার কাছে কি প্রার্থী হওয়ার প্রস্তাব গিয়েছিল, নাকি তিনি সচেতনভাবেই সরে দাঁড়িয়েছেন? একটি গণমাধ্যম এমন প্রশ্ন করেছিল গায়িকাকে। ফোন ধরতেই একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, আমাকে নিয়ে এই হাইপড তৈরি করেছিল মিডিয়া। আমি তো কখনো কিছুই বলিনি। আমার গান মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন। তার মানে এই নয়, আমরা প্রতিবার ভোটে দাঁড়িয়ে পড়ব। 

ক্ষুব্ধ হয়ে ইমন চক্রবর্তী বলেন, এটা নিয়ে যেভাবে চর্চা হয়েছে, তাতে আমি মেন্টাল ট্রমায় চলে গেছি। আমি শিল্পী। আমার কাজ শুধু গান গাওয়া। আমি সেটাই করব। গত কয়েক দিন ধরে যেটা চলল, আজ সেটার উত্তর পাওয়া গেল। আশা করি এবার সবাই শান্ত হবেন।

সামাজিক মাধ্যমে এ জল্পনা নিয়ে একটি স্ট্যাটাস দেন গায়িকা। সেই পোস্টে ইমন চক্রবর্তী লেখেন—বিগত কয়েক মাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন— উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, এবার আপনাদের কাছে আমার করজোড়ে একটি বিনীত অনুরোধ— প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম