Logo
Logo
×

Advertisement

বিনোদন

৪ দিনেই বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

৪ দিনেই বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার

৪ দিনেই বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার। ছবি: সংগৃহীত

Advertisement

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ছবি স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে-এর ট্রেলার মুক্তির পরই গড়েছে নতুন বিশ্বরেকর্ড। ১৭ মার্চ ট্রেলার প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই ট্রেলারটি ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউ ছাড়িয়েছে। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়।

এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল ডেডপুল অ্যান্ড উলভারিন ছবির দখলে। রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যান অভিনীত সেই ট্রেলারটি প্রথম দিনেই ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল। তারও আগে টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম পেয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ভিউ। তবে সব রেকর্ড ভেঙে ‘ব্র্যান্ড নিউ ডে’ প্রথম ২৪ ঘণ্টায়ই ৭১ কোটি ৮৬ লাখ ভিউ অর্জন করে নতুন ইতিহাস তৈরি করেছে।

নতুন ট্রেলারে আগের কিস্তির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। জাদুকরী প্রভাবে পিটার পার্কার এখন এমন এক বাস্তবতায় বসবাস করছেন, যেখানে কেউ তাকে চেনে না। কোনো পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক ছাড়াই তাকে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে। স্পাইডার-ম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও আগের মতো প্রিয়জনদের মানসিক সমর্থন এবার তার পাশে নেই।

এদিকে পিটার পার্কার ও এমজে চরিত্রে থাকা জেনডায়া-র রসায়নও ট্রেলারে উঠে এসেছে। তবে গল্পে এসেছে নতুন মোড়—এমজে নিজের জীবনে এগিয়ে গেলেও পিটারের কথা তার মনে নেই। অন্যদিকে পিটারের মনে মমতা থাকলেও এমজেকে নিরাপদ রাখতে সে দূরত্ব বজায় রাখছে। পুরো ট্রেলারজুড়ে একাকীত্ব ও চরিত্রের পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।

সব ঠিক থাকলে আগামী ৩১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম