Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘আমি মানবতায় বিশ্বাসী’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম

‘আমি মানবতায় বিশ্বাসী’

ইব্রাহিম আহমেদ কমল। ছবি: ফেসবুক থেকে

Advertisement

দেশের জনপ্রিয় হেভি মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেজ। চলতি বছরের গ্রীষ্মে ব্যান্ডটি যুক্তরাষ্ট্র সফরে যাবে। দুই বছর আগেও ওয়ারফেজ যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল। সম্প্রতি সেই সফর ঘিরে পুরোনো এক স্মৃতির কথা সামনে আনলেন ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল।

এই মিউজিশিয়ান নব্বই দশকে পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় ছোট ভাই হারানোর পর পুরো পরিবারসহ দেশে ফিরে আসেন। এরপর আর কখনো দেশটিতে যাওয়ার চেষ্টা করেননি। ২০২৪ সালে ব্যান্ডের ইউএস ট্যুরের জন্য তিনি ভিসা আবেদন করেন, দলের অন্যান্য সদস্যরা ভিসা পেলেও তাকে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রসঙ্গটি নিয়ে এই গিটারিস্ট লিখেছেন, ‘২০২৪ সালে ওয়ারফেজের ইউএসএ ট্যুরের জন্য আমি ভিসার আবেদন করি। আমাকে ভিসা রিজেক্ট করা হয়। এতে আমার কোনো অনুশোচনা নেই। আমি যে আমেরিকা দেখে এসেছি, ওই আমেরিকা আর নেই। আমার কাছে আমেরিকা পড়াশোনা করতে যাওয়ার একটি জায়গা ছাড়া নতুন কিছুই নয়।’

এ বছরের গ্রীষ্মেই ওয়ারফেজ যুক্তরাষ্ট্র সফরে যাবে জানিয়ে কমল বলেন, ‘আমার মনে হয় না আমি আমেরিকা যেতে চাই। দরকার নেই আমেরিকা শো করার। আমি মানবতায় বিশ্বাসী। যে দেশে যাবার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ফ্রি প্যালেস্টাইন লিখতে পারব না, সেই দেশে আমার যাবার দরকার নেই। ওই দেশটা আমার জন্য অপয়া।’

তিনি আরও বলেন, ‘দেশের মাটিতেই থাকব এবং সত্যকে সত্য বলব। সব সময় বলেছি, আমার সংগীত শুধু বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষীদের জন্য। কখনো বিশ্বজয়ের ইচ্ছা হয়নি। সত্যকে সত্য বলব।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম