Logo
Logo
×

Advertisement

বিনোদন

গ্রেফতার কাণ্ডের পর প্রথমবার মুখ খুললেন ব্রিটনি স্পিয়ার্স

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:১৭ পিএম

গ্রেফতার কাণ্ডের পর প্রথমবার মুখ খুললেন ব্রিটনি স্পিয়ার্স

মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

Advertisement

কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। পরবর্তীতে মুক্তিও পান তিনি।

সেই গ্রেফতার কাণ্ডের পর সম্প্রতি প্রথমবারের মতো মুখ খুলেছেন এই সংগীতশিল্পী। ব্রিটনি স্পিয়ার্স জানিয়েছেন, মাঝে কঠিন সময় পার করলেও তিনি ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

গত ৫ মার্চ ওয়েস্টলেক ভিলেজে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর অভিযোগে ৪৪ বছর বয়সী এই গায়িকাকে গ্রেফতার করে পুলিশ। কর্মকর্তাদের ভাষ্যমতে, তিনি অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। প্রাথমিক তদন্তের পর তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে আটক করা হয়।

গ্রেফতারের পর বেশ কিছুদিন জনসম্মুখে না আসায় তাকে নিয়ে ভক্তরা উদ্বিগ্ন ছিল। তবে দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি সহজ ও আন্তরিক বার্তা শেয়ার করেছেন ব্রিটনি। তিনি লিখেছেন, ‘সবরকম সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ... পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো সত্যিই অনেক বড় আশীর্বাদ। সবাই মানবিক হওয়ার চেষ্টা করবেন।’

বর্তমানে এই সংগীত তারকা তার ছোট ছেলে জেডেনের সঙ্গে সময় কাটাচ্ছেন। জানা গেছে, বড় ছেলে শনও খুব শিগগিরই তার সঙ্গে যোগ দেবেন। সন্তানদের সান্নিধ্য তাকে মানসিকভাবে সুস্থ হতে সাহায্য করছে বলে মনে করছেন গায়িকার ঘনিষ্ঠরা।

এদিকে ব্রিটনির পক্ষ থেকে তার প্রতিনিধি দল এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ আগামী ৪ মে তার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। ঘনিষ্ঠ জনদের মতে, ব্রিটনি বর্তমানে নিজের ভুল সংশোধন করে ধাপে ধাপে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম