Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ধুরন্ধর ২’ নিয়ে মিঠুন চক্রবর্তীর বিস্ফোরক মন্তব্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম

‘ধুরন্ধর ২’ নিয়ে মিঠুন চক্রবর্তীর বিস্ফোরক মন্তব্য

অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রণবীর সিং। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড নির্মাতা আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্ব ঘিরে চলছে জোর আলোচনা। ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই বছরের অন্যতম সফল ছবিতে পরিণত হয়েছে। ছবিতে হামজা চরিত্রে রণবীর সিং-এর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন ও রাকেশ বেদী। তবে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটি নিয়ে বিতর্কও কম হয়নি। দর্শকদের একাংশ একে ‘প্রোপাগান্ডা’ বলে আখ্যা দিয়েছেন।

এই পরিস্থিতিতে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার নিজস্ব ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ প্রসঙ্গ তুলে অসন্তোষ প্রকাশ করেন।

মিঠুন বলেন, তার ছবি মুক্তির অনুমতি না পেলে ‘ধুরন্ধর ২’-এর মুক্তিও হওয়া উচিত ছিল না। তার ভাষায়, আমার ‘দ্য বেঙ্গল ফাইলস’ যদি মুক্তি না পায়, তাহলে ‘ধুরন্ধর ২’-কেও মুক্তি দেওয়া ঠিক হয়নি। এখন ছবিটিকে প্রোপাগান্ডা বলা হচ্ছে, অথচ আমার ছবিটিই মুক্তির সুযোগ পায়নি।

তিনি আরও জানান, তার ছবিটি নোয়াখালি দাঙ্গার মতো একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হলেও সেটি আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে বিতর্ক থাকা সত্ত্বেও ‘ধুরন্ধর ২’ প্রেক্ষাগৃহে চলছে।

তবে সমালোচনার পাশাপাশি ছবিটির সাফল্যও স্বীকার করেছেন মিঠুন। তার মতে, সব বিতর্কের পরও ‘ধুরন্ধর ২’ রেকর্ড ভেঙেছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সিনেমাটি দেখেছে বলেই এটি সফল হয়েছে।

এর আগে অনুপম খের ও রাম গোপাল বর্মা-ও ‘ধুরন্ধর ২’-কে প্রোপাগান্ডা বলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম