Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাত বছর পর টিভি পর্দায় ফিরছেন বিপাশা হায়াত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

সাত বছর পর টিভি পর্দায় ফিরছেন বিপাশা হায়াত

বিপাশা হায়াত। ছবি: সংগৃহীত

Advertisement

টিভি পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। নব্বই দশকের এই তারকা আবারও দীর্ঘ সাত বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন। তবে সেটা কোনো চরিত্রের প্রয়োজনে নয়, একটি পডকাস্ট অনুষ্ঠানের অতিথি হয়ে।

শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন-এর পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপাশা। এটি তার অংশগ্রহণে প্রথম কোনো পডকাস্ট অনুষ্ঠান।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন এই অভিনেত্রী। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন তিনি।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে বিপাশা হায়াত পডকাস্টে জানিয়েছেন, অভিনয় থেকে তিনি অবসর নেননি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে তিনি ঘাম ঝরাবার সুযোগ পাবেন, অর্থাৎ চরিত্র হয়ে ওঠার জন্য যেখানে কঠিনতম সাধনা করার সুযোগ থাকবে, সেসব চরিত্রেই তিনি সানন্দে অভিনয় করবেন।

আলোচনায় উঠে এসেছে তার নব্বইয়ের দশকের ক্যারিয়ার প্রসঙ্গও। তিনি জানান, সে সময় ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ বিভিন্ন বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও কাজের সুযোগ এসেছিল।

সুযোগ পেলে আমাদের দেশের পথশিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বেশ সোচ্চার। বিপাশা হায়াত বলেন, ‘যখনই সরকারের বা প্রশাসনের কারো সঙ্গে আমার দেখা হয়, আমি বিনীত অনুরোধ জানাই পথশিশুদের পাশে দাঁড়াবার জন্য।’

পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু অভিনব ভাবনার কথাও শেয়ার করেছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম