Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিজয়-রাশমিকার যে পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে তোলপাড়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

বিজয়-রাশমিকার যে পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে তোলপাড়

অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। বিয়ের দেড় মাস না পেরোতেই এক পোস্টে যেন ঝড় তুলেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন এ তারকা দম্পতি। সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন— 'আমরা এখন তিনজন।' আর তাতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশংসা করেছেন। আবার অনেকের কটাক্ষে ভরে উঠেছে মন্তব্যের ঘর। ফলে শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। 

ভক্ত-অনুরাগীদের অনেকেই ধরে নিয়েছেন— খুব শিগগির বাবা-মা হতে চলেছেন বিজয়-রাশমিকা। এত কিছুর পরও এ তারকা জুটি বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। ফলে এই ‘তিনজন হওয়ার’ বার্তা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

নেটিজেনদের মাঝে এই জল্পনা-কল্পনার মধ্যেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে আরেকটি বিষয় নিয়ে। অভিনেত্রী তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করেছেন। এতে অনেকের ধারণা— এটি হয়তো কোনো নতুন কাজ বা প্রজেক্টের ইঙ্গিতও হতে পারে।

তাই সত্যিই কি নতুন অতিথি আসছে? নাকি এটি শুধুই প্রচারের অংশ, তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

অন্যদিকে সামাজিক মাধ্যমের একাংশ এই পোস্ট ঘিরে প্রশ্নও তুলেছেন। এক নেটিজেন জানতে চেয়েছেন, বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা মান্দানা? আবার অনেকে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গেও তুলনা করেছেন। 

উল্লেখ্য, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা  ও রাশমিকা মান্দানা। বিয়ের পর থেকেই এ জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তাদের বিয়েতে অন্ধ্রপ্রদেশ ও কোদাবা উভয় ঐতিহ্যের মিশ্রণ ছিল। ৪ মার্চ তারা হায়দ্রাবাদে বিনোদন জগতের বন্ধুদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এমনকি বিবাহের এক মাস পূর্তি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি মন্দিরে পূজা দিতে যাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় আসে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম