Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে মারা গেছেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম

এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে মারা গেছেন

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি মারা গেছেন।

Advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি। 

জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) রাতে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তুরির মৃত্যুর খবর জানিয়ে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

ফেসবুক পোস্টে মুক্তি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.... বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।’

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আকস্মিকভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন কস্তুরি। পরে দ্রুত অবস্থার অবনতি হলে তিনি মারা যান। তার এমন মৃত্যুতে পরিবার সহ বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ২০১৯ সালেও একবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কস্তুরি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম