Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী

ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু সহ সিনেমার পুরো টিম। সেই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা ও বিতর্ক।

ভিডিওটি নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে, তখনই এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ‘প্রিন্স’ ছবিতে অভিনয় করা নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয় এবং এই সুপারস্টারের বিরুদ্ধে ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’র অভিযোগ ওঠে নেটপাড়ায়।

তবে এসব অভিযোগকে সরাসরি নাকচ করেছেন চিত্রনায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু।

অভিনেত্রী বলেন, ‘এই বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকে বলা হয়, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।’

জ্যোতির্ময়ী আরও বলেন, ‘ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। মিডিয়ার সামনে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, সেটা খুবই হতাশাজনক।’

কোমরে হাত দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কেউ যদি কিছু করতেই চাইত, তাহলে কি সে তিনশটা ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।’

নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কিনা- প্রশ্নে জ্যোতির্ময়ী বলেন, ‘অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোও কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।

‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও মন্তব্য করেন জ্যোতির্ময়ী, ‘তিনশটা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি তা সহ্য করব? এটা কখনোই সম্ভব নয়। যদি কোনো সুস্থ মানুষ ভিডিওটা দেখেন, তারা বুঝতে পারবেন কী ধরনের টাচ হয়েছিল।’ 

তিনি আরও বলেন, ‘আমি কি বাচ্চা? আমাকে ব্যাড টাচ করবে আর আমি প্রতিবাদ করব না?’

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ওপার বাংলার এই অভিনেত্রীর ভাষ্য, ‘প্রিন্স-এ তিনি আমাকে যেভাবে সমর্থন করেছেন, সেটা ভোলা যায় না। এখন তাকে কেন্দ্র করে একটা নরমাল বিষয়কে বড় করে দেখানো হচ্ছে, যা সত্যিই ঘটেনি এটা দুঃখজনক।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম