Logo
Logo
×

Advertisement

বিনোদন

সেই প্রতীক্ষা আর শক্তি— সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার: মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম

সেই প্রতীক্ষা আর শক্তি— সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার: মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড়পর্দাসহ ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছেন। সদ্য মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ দেখা গেছে তাকে। প্রীতম হাসানের বিপরীতে সেখানে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে দেশের বিনোদন জগতে অনন্য এক উচ্চতায় অবস্থান করছেন মেহজাবীন চৌধুরী।

রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও অভিনেত্রীর সরব উপস্থিতি রয়েছে। মাঝে মধ্যেই তিনি গ্ল্যামারাস লুকে তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। এ নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী। সদ্য তার এক আভিজাত্যপূর্ণ উপস্থিতি আবার মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের।

শনিবার (৪ এপ্রিল) বিকালে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মেহজাবীন চৌধুরী। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, অফ-শোল্ডার সাদা একটি লং গাউন পরে আছেন তিনি, যাতে রয়েছে আকর্ষণীয় কাজ। হাতে রুপালি রঙের ছোট ব্যাগ ও ম্যাচিং গহনায় অত্যন্ত গ্ল্যামারাস রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে মেহজাবীনের মেকআপ ও হেয়ার স্টাইল ছিল মার্জিত, যা তার সঙ্গে চমৎকারভাবে মানিয়েছে। পোস্টের নিচে ভক্তরা তার এ সাজের প্রশংসা করেছেন।

ছবির ক্যাপশনে মেহজাবীন চৌধুরী লিখেছেন— লাক্স গালার জন্য প্রস্তুত হওয়াটা মূল অনুষ্ঠানের মতোই রোমাঞ্চকর ছিল। সেই প্রতীক্ষা আর শক্তি— সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখান থেকে কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন তিনি। সাদা রঙের স্টাইলিশ গাউনে তার এ নতুন লুক এখন ভক্ত-অনুরাগীদের প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘লাক্স সুপারস্টার’ গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতার মঞ্চে লড়াই করেছিলেন মেহজাবীন চৌধুরী। সেই প্রতিযোগিতায় তার মাথায় ওঠে লাক্স সুপারস্টারের মুকুট। এবারের প্রতিযোগীদের বিচারকও ছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর শুক্রবার আয়োজিত লাক্স সুপারস্টারের সেই আসরের গালা নাইটে উপস্থিত হয়ে তিনি নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণও করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম