Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জাতীয় পর্যায় পুরস্কার পাওয়া প্রসঙ্গে যা বললেন মম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

জাতীয় পর্যায় পুরস্কার পাওয়া প্রসঙ্গে যা বললেন মম

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় পর্যায় অ্যাওয়ার্ড নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। দেশের প্রথম সারির পুরস্কার নিয়ে বিনোদন জগতে বিতর্ক নতুন কিছু নয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চোখে পড়ার মতো। সম্প্রতি এ প্রেক্ষাপটে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে পুরস্কারের কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন জাকিয়া বারী মম। 

সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন—'জীবনে কত অ্যাওয়ার্ড পাইনি। কিছু বাদ গেছে লবিংয়ের কারণে। আবার কিছু হয়তো আনতেই যাইনি।' আক্ষেপ করে তিনি বলেন, 'কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারিনি বলে অ্যাওয়ার্ড মেলেনি।'

পুরস্কার না পাওয়ার আক্ষেপ থাকলেও দর্শকদের ভালোবাসা তার সবচেয়ে বড় স্বীকৃতি। এই মনোভাব তাকে উজ্জীবিত রাখছে এবং সমগ্র ফ্যান ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে প্রশংসা জাগাচ্ছে। দর্শকদের উজ্জীবিত ভালোবাসাই বাঁচিয়ে রেখেছে বলে জানান জাকিয়া বারী মম। অভিনেত্রী বলেন, 'এত নাইয়ের ভিড়েও এতখানি আছে আমার। আর আছে সর্বকালের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড-দর্শকদের ভালোবাসা; কৃতজ্ঞতা।'

অভিনেত্রীর পোস্টের কমেন্টবক্সে অনেকে প্রশংসা করেছেন। এর মধ্যে আফরোজ পারভীন লিখেছেন—সব মিলিয়ে বড় অ্যাওয়ার্ডটি তোমার কাছে আছে। সেটি হচ্ছে—দর্শকদের ভালোবাসা আর নিজের কাছে স্বচ্ছতা। আরফিন ইসলাম বলেছেন—আপু, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আপনার যোগ্যতা আপনাকে এতদূর নিয়ে এসেছে। এই ভাগ্যটুকু কয়জন শিল্পীর হয়েছে। সংগীতা ব্যনার্জি লিখেছেন—তোমার যোগ্যতা তুমি নিজেই, মম। অনেক ভালোবাসা আর শুভকামনা তোমায়। 

রুম্পা জামান বলেছেন—আপনি একজন অসাধারণ অভিনেত্রী, জাকিয়া বারী মম। চলুন এগিয়ে যাই। কখনো পেছনে ফিরে তাকাব না; ভালোবাসি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম