Logo
Logo
×

Advertisement

বিনোদন

শ্রীলীলার যে মন্তব্যে সমালোচনার ঝড়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

শ্রীলীলার যে মন্তব্যে সমালোচনার ঝড়

অভিনেত্রী শ্রীলীলা। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী শ্রীলীলা সম্প্রতি এক অনুষ্ঠানে ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন। সম্প্রতি অভিনেত্রীর সিনেমা ‘উস্তাদ ভগৎ সিংহ’ মুক্তি পেয়েছে। সেই সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে এসে  ‘কাজের জায়গায় ঋতুস্রাব কোনো অজুহাত হতে পারে না’ বলে এমন মন্তব্য করে সমালোচিত হন তিনি। অনেকেই মনে করছেন, শ্রীলীলার মন্তব্যের নিশানায় ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান।

শ্রীলীলা বলেন, সব কটি গানে আমি প্রশংসা পেয়েছি। এই গানগুলোর শুটিং হয়েছিল যখন, সেই সময় আমার ঋতুস্রাব চলছিল। তাই এটা কোনো অজুহাত হতেই পারে না। তিনি বলেন, আমরা নারীরা নিজেদের ক্ষমতা চাই। আমরা সমানাধিকার চাই। শারীরিক বাধাগুলোও তাই পার করতে হবে। শারীরিক ও মানসিক কোনো বিষয়ই অজুহাত হতে পারে না। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েন শ্রীলীলা।

অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী পেশায় একজন চিকিৎসক। তাই তার দিকে নিন্দুকদের কটাক্ষ— কীভাবে একজন নারী চিকিৎসক হয়েও এ মন্তব্য করতে পারেন আপনি? ঋতুস্রাবের সময়ে আপনি সবল থাকেন মানে, সবাই থাকেন—এটা কীভাবে ভাবলেন?

এর আগে ঋতুস্রাব নিয়ে মন্তব্য করেছিলেন অভিনেত্রী আয়েশা খান। তাকে ‘ধুরন্ধর’ সিনেমায় ‘শরারত’ গানে নাচতে দেখা গিয়েছিল। এক অনুষ্ঠানে আয়েশা জানিয়েছিলেন, ওই গানের শুটিংয়ের সময়ে তার ঋতুস্রাব চলছিল। অভিনেত্রী বলেন, প্রচণ্ড চাপ ছিল সেই দিন। আমার সারা শরীরের হাড়ে ব্যথা হয়ে গিয়েছিল। ঋতুস্রাবের জন্য আমার শরীরে বাড়তি ক্লান্তি ছিল। সেই সঙ্গে মেজাজও খুব একটা নিয়ন্ত্রণে ছিল না। তাই কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আয়েশাকে খোঁচা দিতেই শ্রীলীলা এমন মন্তব্য করেছেন বলেও দাবি করেন অনেকেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম